Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঞ্জাবে উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র, জঙ্গলে সেনা-পুলিশ যৌথ অভিযানে সন্ধান মিলল জঙ্গি ঘাঁটিরও

তল্লাশি অভিযান চালাতে গিয়েই অস্ত্রের ভাণ্ডারের খোঁজ পেল পাঞ্জাব পুলিশ এবং সেনা। সঙ্গে জঙ্গি ঘাঁটির সন্ধানও পাওয়া গেছে বলে জানানো হয়েছে। 

পাঞ্জাবে উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র, জঙ্গলে সেনা-পুলিশ যৌথ অভিযানে সন্ধান মিলল জঙ্গি ঘাঁটিরও

ফাইল ছবি

শেষ আপডেট: 6 May 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনার (Jammu Kashmir Pahalgam Terror Attack) পর থেকে দেশের সব সীমান্তেই সেনার নজরদারি আরও বেড়েছে। গ্রামে গ্রামে ঢুকে মাঝে মাঝেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর এই তল্লাশি অভিযান চালাতে গিয়েই অস্ত্রের ভাণ্ডারের খোঁজ পেল পাঞ্জাব (Punjab) পুলিশ এবং সেনা। সঙ্গে জঙ্গি ঘাঁটির সন্ধানও পাওয়া গেছে বলে জানানো হয়েছে। 

মঙ্গলবার সকালে পাঞ্জাবের সীমান্ত অঞ্চলের জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। সেখান থেকে উদ্ধার হয় রকেট চালিত গ্রেনেড সহ হ্যান্ড গ্রেনেড, আইইডি বিস্ফোরক, ওয়্যারলেস ডিভাইজ। মনে করা হচ্ছে, ওই জায়গায় জঙ্গিদের ঘাঁটি ছিল। তবে অভিযানের খবর পেয়ে সন্ত্রাসবাদীরা পালিয়েছে। তবে রয়ে গেছে অস্ত্রশস্ত্র। 

পাঞ্জাব পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ টিম এই তল্লাশি অভিযান চালায়। যে ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তাতে তাদের সন্দেহ, এলাকায় স্লিপার সেল সক্রিয় ছিল বা এখনও রয়েছে। শুধু তাই নয়, এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ তাদের সাহায্য করছে বলেও অনুমান। তবে পহেলগামের ঘটনার পর এক জায়গায় এত অস্ত্র কীভাবে এল, সে নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই। 

রাজ্য পুলিশ এবং সেনা দুই পক্ষেরই সন্দেহ, এই অঞ্চলে স্লিপার সেলের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী সহ আইএসআই-এর। তাদের মদতেই পাকিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীর হয়ে স্লিপার সেলের সাহায্যে জঙ্গিরা ভারতে ঢুকছে বলে মনে করা হচ্ছে। 

জম্মু-কাশ্মীরের মতো না হলেও পাঞ্জাব সীমান্তেও একাধিক জঙ্গি সক্রিয় থাকে। বিগত কয়েক বছর ধরে যেভাবে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে তাতে পাঞ্জাব সীমান্ত নিয়েও চিন্তা বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারের। এখন পহেলগাম আবহে ফের এই সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। সক্রিয় জঙ্গিদের আস্তানার খোঁজ মেলায় রাজ্যবাসীও আতঙ্কিত। তবে পরিস্থিতি যে নিয়ন্ত্রণে রয়েছে, সেই আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ এবং সেনা।


```