Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রণক্ষেত্র: লাঠি মেরে, গ্যাস বুলডোজার চালিয়ে অনশনরত কৃষকদের তুলে দিল পাঞ্জাবের আপ সরকার

আক্রান্ত কৃষকদের অভিযোগ দুদিন আগেই আপ ( Aam Admi party government) সরকার জানিয়েছিল, কৃষক আন্দোলন দমনের কোনও ইচ্ছা তাদের নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত কৃষকরা বসে থাকতে পারেন।

রণক্ষেত্র: লাঠি মেরে, গ্যাস বুলডোজার চালিয়ে অনশনরত কৃষকদের তুলে দিল পাঞ্জাবের আপ সরকার

অনশনরত কৃষকদের টেন্টগুলি ভেঙে দেওয়ার অভিযোগ।

শেষ আপডেট: 20 March 2025 08:04

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি (Delhi) লাগোয়া শাম্ভু (Shambhu) ও খানাউরি (Khanauri) এখন মুক্ত। বুধবার বেশি রাতে অভিযান চালিয়ে সেখানে অবস্থানরত কৃষকদের তুলে দিয়েছে পাঞ্জাবের আম আদমি পার্টির পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ব্যাপক লাঠি (lathi charge)  চালালে খণ্ড যুদ্ধ (clash) বেঁধে যায়। পুলিশ বুলডোজার (bulldozers) দিয়ে অনশনরত কৃষকদের ( fasting farmers) টেন্টগুলি ভেঙে দেয়। বহু কৃষক আহত হয়েছেন। আহত হয়েছে অনেক পুলিশ কর্মীও।

আক্রান্ত কৃষকদের অভিযোগ দুদিন আগেই আপ ( Aam Admi party government) সরকার জানিয়েছিল, কৃষক আন্দোলন দমনের কোনও ইচ্ছা তাদের নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া পর্যন্ত কৃষকরা বসে থাকতে পারেন।

বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে পাঞ্জাবের কৃষকেরা গত ১৩ মাস যাবত সেখানে অনশন-অবস্থান করছিলেন। পাঞ্জাব সরকার (Punjab government) তাদের বারে বারে উঠে যেতে বলছিল।

ঘটনাচক্রে বুধবার রাতেই চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের (government of India) সঙ্গে সপ্তম দফার আলোচনা বসে কৃষক নেতাদের। সেখান থেকে ফেরার পথে কৃষক নেতাদের পুলিশ আটক করে স্থানীয় একটি উৎসব বাড়িতে নিয়ে তোলে। প্রায় আড়াইশো কৃষক নেতাকে আটক করা হয়। 

বুধবারের বৈঠকে কেন্দ্রের তরফে একজন যুগ্ম-সচিবকে কৃষকদের দাবিদাওয়াগুলি নিয়ে নিয়মিত যোগী রক্ষার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে কৃষক নেতারা রিজার্ভ ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক সংস্থার রিপোর্ট পেশ করে দাবি করেন কেন সব ফসলের ন্যূনতম দাম বেঁধে দেওয়া জরুরি।


```