Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু রিলের জন্য! উঁচু বাড়ির ছাদের কার্নিশ থেকে ঝুলছে কিশোরী, গ্রেফতারির দাবি নেটপাড়ার

মিম, রিল ছাড়া যেন আর কিছুই নেই মানুষের জীবনে। কিছুক্ষেত্রে তো রিল বানানো জীবনের থেকেও বেশি দামি!

শুধু রিলের জন্য! উঁচু বাড়ির ছাদের কার্নিশ থেকে ঝুলছে কিশোরী, গ্রেফতারির দাবি নেটপাড়ার

রিল বানানোর জন্য প্রাণের ঝুঁকি

শেষ আপডেট: 20 June 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো: একটা গোটা জেনারেশন শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে আছে! 

মিম, রিল ছাড়া যেন আর কিছুই নেই মানুষের জীবনে। কিছুক্ষেত্রে তো রিল বানানো জীবনের থেকেও বেশি দামি! এমন কথা হলফ করে বলা যায়, পুনের ঘটনার পর। সম্প্রতি যুগলের একটি রিল তৈরির ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে নেটিজেনদের একটা বড় অংশ তাদের গ্রেফতারির দাবি তুলেছে। 

রিল বা ইউটিউব ভিডিও বানিয়ে রাতারাতি জনপ্রিয় হওয়ার আকাঙ্খা। সেই আশা পূরণ করতেই আজকাল কেউ চলন্ত ট্রেন থেকে দেদার ওঠানামা করছেন, কেউ আবার কোনও সুরক্ষা ছাড়াই উঁচু বাড়ির ছাদ থেকে লাফ মারছেন। আর পুনের এই কিশোরীর সাহস দেখে তো 'থ' নেটপাড়া। বন্ধুর হাতের জোর কতটা তার প্রমাণ দিতে নিজেই তার হাত ধরে সে ঝুলে পড়েছে এক উঁচু বাড়ির ছাদের কার্নিশ থেকে। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, কিশোর বন্ধুর হাত ধরে অনায়াসে হাসিমুখে ছাদের কার্নিশের বাইরে ঝুলে পড়ছে মেয়েটি। এই দুজনের কীর্তি আবার দুজন রেকর্ডও করছে। সেই রেকর্ড করা একটি ভিডিওই ছড়িয়েছে সব জায়গায়। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, এদের সকলকে দ্রুত গ্রেফতার করা হোক। পুলিশ যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করে এদের বিরুদ্ধে সেই দাবিও তোলা হয়েছে। 

কেউ কেউ ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই ঘটনা দেখে চিন্তিতও হয়ে পড়েছেন। তাদের কথায়, ''এই প্রজন্মকে দেখে খারাপ লাগে। শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার লোভে মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে। তাদের আইকিউ লেভেল কত তা জানতে ইচ্ছে করে।'' কেউ আবার বলছেন, ''সিনেমাতেও এইসব দৃশ্য দেখাতে ভিএফএক্স ব্যবহার করা হয়। আর এদের মতো অল্পবয়সি ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিতেও দু-বার ভাবে না। এদের গ্রেফতার করা উচিত।''


```