Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুণের পোর্শে দুর্ঘটনার দায় চালকের ঘাড়ে চাপাতে বিপুল টাকার টোপ ধনকুবের প্রোমোটার ও স্ত্রীর

ছেলেকে বাঁচান, কান্নায় ভেঙে পড়ে পুলিশের কাছে আর্জি মায়ের

পুণের পোর্শে দুর্ঘটনার দায় চালকের ঘাড়ে চাপাতে বিপুল টাকার টোপ ধনকুবের প্রোমোটার ও স্ত্রীর

দুর্ঘটনাগ্রস্ত পোর্শে গাড়ি।

শেষ আপডেট: 24 May 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: পুণের পোর্শে গাড়ি দুর্ঘটনার তদন্তে নয়া মোড়। দুর্ঘটনার দায় নিজের ঘাড়ে নিতে শহরের ধনকুবের প্রোমোটার বিশাল আগরওয়াল ও তাঁর স্ত্রী পরিবারের চালককে বিপুল টাকার প্রস্তাব দিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই চালক জানিয়েছেন, তিনি নিজেই গাড়ি চালাতে চেয়েছিলেন। কিন্তু, ওই বিল্ডার প্রায় জোর করে নাবালক ছেলেকে গাড়ি চালাতে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। যদিও শুক্রবার ওই চালক এক বিবৃতিতে দাবি করেছেন, তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন। যাকে কেন্দ্র করে পুলিশের সন্দেহ দানা বেঁধেছে।

এদিনই ১৭ বছর বয়সি পোর্শে গাড়ি চালক নাবালকের মা একটি ভিডিও বার্তায় পুলিশের কাছে তাঁর ছেলেকে বাঁচানোর আর্জি জানিয়েছেন। ছেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মা একটি ভিডিও বার্তা তৈরি করেন। যেখানে তিনি ওই ভিডিওকে ভুয়ো বলে ব্যাখ্যা করেন। তাঁর কথায় ওটা তাঁর ছেলে নয়। তাঁর ছেলে এখন হেফাজতে রয়েছে। এরপরেই পুলিশের কাছে ছেলেকে বাঁচানোর কাতর প্রার্থনা জানিয়ে কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে থেকে উঠে যান মহিলা।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ১৭ বছরের ওই তরুণ পোর্শে গাড়ি চালানোর সময় সম্পূর্ণ সজ্ঞানে ছিল। তবে পুরো ঘটনার দায় পারিবারিক চালকের ঘাড়ে ঠেলে দেওয়ার একটি চেষ্টা হয়েছে। যাতে প্রমাণ করা যায়, ধাক্কা মেরে দুই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে মেরে ফেলার ঘটনার সময় ওই ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন।

বৃহস্পতিবার ওই তরুণ ও তাঁর বন্ধুরাও পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে, ওই ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ এও জেনেছে যে, ওই তরুণ শুধু ১৯ মে দুর্ঘটনার দিনই নয়, বহুদিন ধরেই লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল। পোর্শে ছাড়াও তার বাবার অডি গাড়ি চালাত এই ছেলে। পুলিশ আরও জানিয়েছে, সেই রাতে এই তরুণ বন্ধুদের নিয়ে ফূর্তি করতে প্রথমে কোজি বারে ৪৮ হাজার টাকার মদ্যপান করে। তারপর ওই পানশালা তাদের মদ দেওয়া বন্ধ করে দিলে তারা আরেকটি পানশালায় গিয়ে ২১ হাজার টাকার মদ্যপান করে।


```