Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুণের ধর্ষণ কাণ্ডে অভিযুক্তর খোঁজ দিলেই ১ লক্ষ টাকা! ছবি প্রকাশ করে ঘোষণা পুলিশের

বাসস্টপে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলেছিলেন অভিযুক্ত রামদাস গারে। সেখানেই তরুণীকে ধর্ষণ করেন তিনি বলে অভিযোগ।

পুণের ধর্ষণ কাণ্ডে অভিযুক্তর খোঁজ দিলেই ১ লক্ষ টাকা! ছবি প্রকাশ করে ঘোষণা পুলিশের

অভিযুক্ত যুবক

শেষ আপডেট: 27 February 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: পুণের ধর্ষণ কাণ্ডে (Pune Incident) অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ করল পুলিশ। একই সঙ্গে তাকে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে (Reward)। বর্তমানে অভিযুক্তকে খুঁজতে পুলিশের ১৩টি টিম একসঙ্গে কাজ করছে। তবে এখনও পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি। 

বাসস্টপে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলেছিলেন অভিযুক্ত রামদাস গারে। সেখানেই তরুণীকে ধর্ষণ করেন তিনি বলে অভিযোগ। আর যে বাস ডিপোয় এই ঘটনা ঘটেছে তার থেকে মাত্র ১০০ মিটার দূরেই পুলিশ স্টেশন! তাই স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

পুলিশ বলছে, ভোরবেলা এই ঘটনা ঘটায় বাসস্টপে হাতে গোনা কিছু লোক ছিলেন। তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলে দরজা বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। তরুণীর দাবি, ধর্ষণের পর তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল সে। তারপর বাস থেকে নেমে পালিয়ে যায়।  

এই যুবকের বিরুদ্ধে চুরি, ছিনতাই থেকে শুরু করে ডাকাতির অভিযোগ রয়েছে অতীতে। কয়েক বছর আগে জেলেও গেছিল সে। তবে ২০১৯ সালে জামিন পায়। কয়েক মাস আগেও তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকেই পুলিশ খুঁজছিল তাঁকে। এবার সেই যুবকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। 

এই ঘটনায় যুবকের বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে যুবকের ঠিকানা পেতে মরিয়া পুলিশ। রামদাসের ভাইকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। 

পুণে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পল্টনে নিজের বাড়ি যেতেন তরুণী। সেই কারণে ভোর ৫টায় পুণের স্বরগেট বাস ডিপোয় অপেক্ষারত ছিলেন তিনি। তরুণী পুলিশকে জানিয়েছেন, সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক যুবক। সে বলে, ডিপোয় 'শিবসহী'র যে বাস রয়েছে তাতে উঠে যেতে, সেটাই আগে ছাড়বে। তিনি ভেবেছিলেন যুবক হয়তো বাসের কোনও কর্মচারী হবেন। তাই তার কথা শুনে তিনি বাসে উঠে যান। তারপরই ঘটে বিপত্তি। 


```