Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পূজার 'বিশেষভাবে সক্ষম' হওয়ার নথি বৈধ! কারণ ব্যাখ্যা করল পুনের হাসপাতাল

এতদিন তাঁর বিরুদ্ধে 'বিশেষভাবে সক্ষম' হওয়ার ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠছিল।

পূজার 'বিশেষভাবে সক্ষম' হওয়ার নথি বৈধ! কারণ ব্যাখ্যা করল পুনের হাসপাতাল

পূজা খেদকার

শেষ আপডেট: 25 July 2024 23:19

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের মামলায় নতুন মোড়। এতদিন তাঁর বিরুদ্ধে 'বিশেষভাবে সক্ষম' হওয়ার ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠছিল। কিন্তু যে হাসপাতাল তাঁকে সেই সার্টিফিকেট দিয়েছিল তারা এখন জানিয়েছে, ওই নথি বৈধ! কী ভিত্তিতে তারা এই দাবি করছে সেটারও ব্যাখ্যা দিয়েছে পুনের ওই হাসপাতাল। 

পুনের যশবন্ত চৌহান মেমোরিয়াল হাসপাতালের ডিনের বক্তব্য, পূজা খেদকারকে যে 'বিশেষভাবে সক্ষম' হওয়ার নথি দেওয়া হয়েছিল তার যৌক্তিকতা আছে। হাসপাতালকে তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টি খতিয়ে দেখতে বলেছিলেন জেলাশাসক। সেই কমিটিই বলছে, পূজা ৭ শতাংশ 'বিশেষভাবে সক্ষম'! তাই তাঁকে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছে। 

হাসপাতালের ডিনের এও দাবি, তাঁদের কাছে যা নথি জমা দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতেই পূজা খেদকারকে ওই সার্টিফিকেট দেওয়া হয়। তদন্ত কমিটির রিপোর্টে হাসপাতালের তরফে কোনও ভুল হয়েছে এমন কথার উল্লেখ নেই। যদিও তিনি এও বলছেন, ৭ শতাংশ 'বিশেষভাবে সক্ষম' হলেই তাঁকে ওই ক্যাটেগরিতে ফেলা যায় না। ইউপিএসসি বা অন্য কোনও পরীক্ষার ক্ষেত্রে এই ক্যাটেগরির সুবিধা পাওয়ার জন্য অন্তত ৪০ শতাংশ 'বিশেষভাবে সক্ষম' হতে হবে। 

হাসপাতালের বক্তব্য অনুযায়ী, পূজা যে 'বিশেষভাবে সক্ষম' হওয়ার নথি জমা দিয়েছেন ইউপিএসসি-কে তা বৈধ। তবে সেটি পরীক্ষায় পাশ করা বা সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত নয়। তাই এই ভুলের দায় পূজা খেদকারকেই নিতে হবে বলে কার্যত স্পষ্ট করে দিয়েছে পুনের হাসপাতাল। প্রসঙ্গত, পূজার জন্য এখন পরিস্থিতি ভীষণ জটিল। তাঁর বিরুদ্ধে খোদ মামলা করেছে ইউপিএসসি। ইতিমধ্যে জানা গেছে, তিনি রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির ঠিকানা, ফোন নম্বর সবই ভুল জমা দিয়েছিলেন। 

অন্যদিকে, এই তথ্যও প্রকাশ্যে এসেছে যে বাবা-মার ডিভোর্সের ভুল খবর রটিয়ে তিনি ওবিসি কোটায় নিজের নাম ঢুকিয়েছিলেন। ইউপিএসসি-তে পূজা জানিয়েছেন, তাঁর বাবা-মার ডিভোর্স হয়ে যাওয়ায় ফ্যামিলি ইনকাম কিছুই নেই। আর তিনিই তাঁর মায়ের সঙ্গেই থাকেন। তবে পরে জানা যায়, তাঁরা তিনজন একসঙ্গে একই বাড়িতে থাকতেন। 


```