Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউপিএসসি-র ক্ষমতা নেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার! আদালতে দাবি পূজার

পূজা নিজে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ইউপিএসসি ব্যবস্থা নাকি নিতে পারে না! দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছেন। 

ইউপিএসসি-র ক্ষমতা নেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার! আদালতে দাবি পূজার

পূজা খেদকার

শেষ আপডেট: 29 August 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো: 'বিশেষভাবে সক্ষম' হওয়ার জাল নথি জমা দিয়ে ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য সুবিধা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল পূজা খেদকারের বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই তাঁকে নিষিদ্ধ করেছে ইউপিএসসি। কিন্তু এখন পূজা নিজে দাবি করেছেন তাঁর বিরুদ্ধে ইউপিএসসি ব্যবস্থা নাকি নিতে পারে না! দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছেন পূজা। 

পরীক্ষায় সুবিধা নেওয়ার পাশাপাশি নিজের ঠিকানা, পরিবার সম্পর্কিত তথ্যও ভুল জমা দেওয়ার অভিযোগ রয়েছে পূজা বিরুদ্ধে। শুধু তাই নয়, আইএএস ট্রেনিং চলাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন পূজা এমনও দাবি। তার জন্যই তাঁকে বদলি করা হয়েছিল। শেষমেশ বিতর্ক বাড়তে থাকায় তাঁর ট্রেনিং বন্ধ করে দেওয়া হয়। এরপর খোদ ইউপিএসসি-ই পূজার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাঁকে ডিসকোয়ালিফাই করে। কিন্তু পূজার দাবি, ইউপিএসসি-র এমনটা করার ক্ষমতা নেই।

দিল্লি হাইকোর্টে পূজা খেদকারের যুক্তি, একবার সিলেক্ট হয়ে গিয়ে আইএএস অফিসার হিসেবে ট্রেনিং শুরু করার পর ইউপিএসসি কাউকে বাতিল করতে পারে না। বর্তমানে তাঁর বিরুদ্ধে শুধু কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট ব্যবস্থা নিতে পারে।

ইউপিএসসি-কে নিয়ে কোর্টে পূজার দাবি, ''ওরা আমার পরিচয় বায়োমেট্রিক ডাটা দিয়ে খতিয়ে দেখেছিল। সেখানে কোনও ভুল পায়নি। আমার আধার কার্ডের তথ্য, বাড়ির ঠিকানা সহ যাবতীয় নথি সবই ঠিক ছিল।'' পূজা এও দাবি করেছেন, পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট তাঁর বিশেষভাবে সক্ষম হওয়ার নথিও যাচাই করেছিল। 

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি কর্তৃপক্ষ পূজার প্রার্থীপদ বাতিল করে দিয়ে স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতেও তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না। ভুয়ো পরিচয়ে একাধিকবার তিনি পরীক্ষা দিয়েছিলেন বলে ইউপিএসসি তাঁকে দোষী সাব্যস্ত করেছে। এ বিষয়ে তাঁকে একটি শোকজ নোটিস দেওয়া হয়েছিল। গত ১৮ জুলাই পাঠানো ওই নোটিসে ২৫ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কিন্তু পূজা কোনও জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। 

দিল্লি হাইকোর্টে আগাম জামিনের মামলা করেছিলেন পূজা। তিনি গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা। পূজা আদালতে দাবি করেছিলেন, যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার মাশুল তাঁকে দিতে হচ্ছে। এক অফিসার তাঁকে যৌন হেনস্থা করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ করার জন্যই এখন তাঁকে টার্গেট করা হচ্ছে। যদিও সরকারি আইনজীবী এই বিষয়টিকে গুরুত্ব দেননি।


```