Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনভিটেশনের সঙ্গে কন্ডোম বিলি! বর্ষবরণের রাতে চমক দিতে গিয়ে বড় অভিযোগের মুখে পুণের পানশালা

পুণের এক পানশালার এমন অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

ইনভিটেশনের সঙ্গে কন্ডোম বিলি! বর্ষবরণের রাতে চমক দিতে গিয়ে বড় অভিযোগের মুখে পুণের পানশালা

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 31 December 2024 19:21

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই ২০২৪ সালকে বিদায় জানিয়ে শুরু হবে নতুন বছর। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বছর শেষের কাউন্টডাউন। বছরের শেষ দিনে সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। এবার বর্ষবরণের পার্টির আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম বিলির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

জানা গেছে, পুণের এক পানশালার এমন অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে৩১ ডিসেম্বরের রাতে দেশের সমস্ত রেস্তোরাঁ, নাইটক্লাব ও পাবে ভিড় উপচে পড়ে। বানিজ্যনগরী মুম্বাই ও তার আশেপাশের এলাকায় যে উন্মাদনা অনেক গুণ বেশি তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশেষ দিনে মানুষের বিনোদনের জন্য বাড়তি আয়োজন করেছিল মহারাষ্ট্রের পুণের এক পানশালা। উৎসবে যোগ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছিল তাদের তরফে।

আমন্ত্রণপত্রের সঙ্গেই কন্ডোম এবং ওআরএসের প্যাকেট পাঠানোর অভিযোগ উঠেছে। আমন্ত্রণপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পানশালার বিরুদ্ধে সরব হয় মহারাষ্ট্র কংগ্রেস। পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়।

কংগ্রেস নেতা অক্ষয় জৈন পরিষ্কার জানান, ‘আমরা পানশালা বা নাইট লাইফের বিপক্ষে নই। কিন্তু এ ধরনের আমন্ত্রণপত্র যুবসমাজকে আকর্ষ করার একটি ব্যবসায়িক চমক। পাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছি আমরা।’

অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পানশালার মালিকের দাবি, ‘কন্ডোম বিলি করা কোনও অন্যায় হতে পারে না। এ তো সচেতনতার প্রচার।সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যুবসমাজকে সচেতন করতেই এমন ভাবনা


```