Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নথিভুক্ত সড়ক নির্মাণ শ্রমিকদের ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, অনলাইনে দেওয়া হবে মজুরি

এবার থেকে রেজিস্টার্ড সড়ক নির্মাণের শ্রমিকদের দুটি সন্তান পর্যন্ত বাধ্যতামূলকভাবে মিলবে মাতৃত্বকালীন ছুটি। মহিলা ও শিশু কল্যাণ বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, রেজিস্টার্ড সড়ক নির্মাণের শ্রমিকেরা ২৬ সপ্তাহের বেতনভুক্ত মাতৃত্বকালীন ছুটি পাবেন। এ

নথিভুক্ত সড়ক নির্মাণ শ্রমিকদের ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, অনলাইনে দেওয়া হবে মজুরি

শেষ আপডেট: 31 January 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: নথিভুক্ত সড়ক নির্মাণের মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দিতে উদ্যোগ নিল সরকার। এবার থেকে রেজিস্টার্ড সড়ক নির্মাণের শ্রমিকদের দুটি সন্তান পর্যন্ত বাধ্যতামূলকভাবে মিলবে মাতৃত্বকালীন ছুটি। মহিলা ও শিশু কল্যাণ বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, রেজিস্টার্ড সড়ক নির্মাণের শ্রমিকেরা ২৬ সপ্তাহের বেতনভুক্ত মাতৃত্বকালীন ছুটি পাবেন। একইসঙ্গে যাদের দুটি সন্তান রয়েছে কিংবা দত্তক নিয়েছেন নিয়োগ সংস্থাদের তাঁদের অবশ্যই ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশের সময়ে স্মৃতি ইরানি এই ঘোষণা করেন। ইতিমধ্যেই শ্রম মন্ত্রক এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক যৌথ নির্দেশিকা জারি করেছে। তবে শুধু খাতায় কলমে নয় বাস্তবেই মহিলাদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্মৃতি ইরানি। তাঁর মতে, 'সরকারের এই পদক্ষেপ বিপ্লবের চেয়ে কম কিছু নয়।'

নির্দেশিকায় এও জানানো হয়েছে, সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি যদি কোনও সড়ক নির্মাণ মহিলার গর্ভপাত হয় তাহলে তাঁকেও ছয় সপ্তাহের ছুটি দেওয়া হবে। সেক্ষেত্রে ওই মহিলা মাতৃত্বকালীন সুবিধার সমান মজুরি পাবেন। এপ্রসঙ্গে স্মৃতি ইরানি জানিয়েছেন, নির্দেশিকা অনুযায়ী, মহিলা নির্মাণ শ্রমিকদের যাতে সুপারভাইজাররা প্রতারিত না করেন তাই তাঁদের মজুরি অনলাইনে দেওয়া হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সারা দেশে মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য নির্দেশিকায় জোর দেওয়া হয়েছে। শুধু মাতৃত্বকালীন ছুটির বিষয়েই নয়, মহিলাদের নাইট শিফটে যাতে সুরক্ষিত পরিবেশ থাকে সেই বিষয়েও নজর দেওয়া হবে। 


```