Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালুর হেমা মালিনীর গালের পর বিধুড়ীর প্রিয়ঙ্কার গালের মতো রাস্তা নিয়ে গরম দিল্লি

দেশে যে কয়েকজন সুরসিক রাজনীতিক আছেন, তাঁদের মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব অন্যতম।

লালুর হেমা মালিনীর গালের পর বিধুড়ীর প্রিয়ঙ্কার গালের মতো রাস্তা নিয়ে গরম দিল্লি

বিহারের রাস্তাঘাট হেমা মালিনীর গালের মতো করে দেব।

শেষ আপডেট: 6 January 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: বিহারের রাস্তাঘাট হেমা মালিনীর গালের মতো করে দেব। লালুপ্রসাদ যাদবের সুরেই এবার দিল্লির কালকাজির রাস্তা প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো করে দেওয়ার কথা বলে ফেঁসে গিয়েছেন কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুড়ী। চলতি বছরের গোড়াতেই অনুষ্ঠিত হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি ও কংগ্রেস প্রবল শীতেও বিধুড়ীর একের পর এক বেফাঁস মন্তব্যকে ঘিরে বাজার গরম করে দিয়েছে রাজধানীতে।

দেশে যে কয়েকজন সুরসিক রাজনীতিক আছেন, তাঁদের মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব অন্যতম। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী লালুপ্রসাদ যাদব একবার বলেছিলেন, আরজেডি ভোটে জিতলে বিহারের রাস্তা হেমা মালিনীর গালের মতো মসৃণ করে দেব। সে সময় তাঁর এই মন্তব্যকে ঘিরে তুমুল হইচই হয়েছিল। লালুর সেই মন্তব্যের দৃষ্টান্ত টেনে বিধুড়ী তাঁর বক্তব্যের সাফাই দিতে চাইলেও বিজেপি নেতৃত্বের নির্দেশে তিনি প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সম্পর্কে 'নারীবিদ্বেষী' কথা প্রত্যাহার করে অনুতপ্ত বলে জানিয়েছেন।

গতকাল, রবিবার কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে প্রচারে নামে যে, আপ মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে কালকাজির বিজেপি প্রার্থী বলেছেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে কালকাজির রাস্তাঘাট প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো করে দেওয়া হবে। তা নিয়ে রবিবারের ভোটের বাজার সব দলের তরজায় জমে ওঠে। যদিও পরে বিধুড়ী অনুতাপ প্রকাশ করে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন।

শুধু প্রিয়ঙ্কাই নন, প্রতিদ্বন্দ্বী আপ নেত্রী আতিশী নিয়েও বিতর্কিত কড়া কথা বলেছেন প্রাক্তন সাংসদ বিধুড়ী। তিনি বলেন, আতিশী নে বাপ বদল লিয়া। কেজরিওয়াল বওনা দুর্যোধন হ্যায়। আতিশী রমেশ বিধুড়ীকে নারী বিরোধী মানসিকতার বলে অভিযুক্ত করেছেন। কংগ্রেস নেতারাও তাঁর এই ধরনের কথাবার্তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের গর্ভজাত বিজেপির রাজনৈতিক চরিত্র বলে নিন্দা করেছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রিয়ঙ্কাকে নিয়ে বিধুড়ীর মন্তব্যে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে পারে দল।


```