Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার কাছে কঠোর পদক্ষেপ ও ন্যায়বিচার সুনিশ্চিত করার আর্জি ইন্ডিয়া-শরিক প্রিয়ঙ্কার

শুক্রবার সকালে সেমিনার হলের ভিতরে স্নাতকোত্তর শিক্ষানবীশ ডাক্তার ছাত্রীর দেহ উদ্ধার হয়।

মমতার কাছে কঠোর পদক্ষেপ ও ন্যায়বিচার সুনিশ্চিত করার আর্জি ইন্ডিয়া-শরিক প্রিয়ঙ্কার

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও দেশের রাজনীতিতে এখন তোলপাড় চলছে।

শেষ আপডেট: 12 August 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর-কাণ্ডে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে কঠোর পদক্ষেপের আর্জি জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় ন্যায়বিচার সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন ইন্ডিয়া জোট শরিক দলের নেত্রী প্রিয়ঙ্কা। প্রসঙ্গত, কলকাতার আর জি কর হাসপাতালে শুক্রবার সকালে সেমিনার হলের ভিতরে স্নাতকোত্তর শিক্ষানবীশ ডাক্তার ছাত্রীর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও দেশের রাজনীতিতে এখন তোলপাড় চলছে।

সেই ঘটনা নিয়ে এদিন দুপুরের পর প্রিয়ঙ্কা এক্সবার্তায় বলেন, কলকাতার আর জি কর হাসপাতালে এক ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা হৃদয়বিদারক।  তিনি বলেন, এদেশে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা অত্যন্ত বড় একটা ইস্যু। আর এক্ষেত্রে সত্যিকারের চেষ্টা করা জরুরি।  আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি, প্রিয়ঙ্কা লিখেছেন, অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নির্যাতিতার পরিবার ও সহকর্মী ডাক্তারদের ন্যায়বিচার সুনিশ্চিত করার কথাও বলেন প্রিয়ঙ্কা।

অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম পালন নিয়ে নিশানা করে বিজেপি। সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজ্য বাংলায় কী চলছে? এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হল।  এবার ওখানে স্বচ্ছ তদন্ত হবে কি, প্রশ্ন তোলেন বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

তাঁর দাবি, আমার কাছে সব তথ্য আছে। ওখানে যে কমিটি গড়ে তোলা হয়েছে তাতে মনোবিদও রয়েছেন। ওখানকার ডাক্তাররা বলছেন, উনি রাতে আরাম করতে উপরে কেন গিয়েছিলেন? তিনি বলেন, রাত ২টো সময় যদি কারও শিফট শেষ হয়, তাহলে তিনি আরাম করতে যাবেন না তো কী করবেন? আমাদের অভিযোগ, ওই কমিটিতে তৃণমূলের কিছু সদস্যকেও রেখে দেওয়া হয়েছে। একজনকে পাকড়াও করে খাড়া করে দেওয়া হয়েছে।  যার সম্পর্কে এখন নানান রকম কথা লেখা হচ্ছে। চারটি বিয়ে, তিনটি বিবাহ বিচ্ছেদ হয়েছে।  এর মানে কী?

তাঁর অভিযোগ, বিষয়টি নিয়ে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু এই ঘটনা এতটাই গুরুতর যে, দেশের ডাক্তাররা আজ এই ইস্যুতে কর্মবিরতি করছেন। আর বাংলায় তো সমস্ত মহিলা ডাক্তার ও অন্যরা আজ রাস্তায় নেমেছেন। প্রসাদ এরপর মমতাকে সরাসরি আক্রমণ করে বলেন, আপনার রাজ্যে বিপক্ষদের সঙ্গে কী করা হয়, তা তো আমাদের জানাই আছে। ভোটে কী হয়, আপনার সঙ্গে তো এ নিয়ে আমার কথাও হয়েছে। এবার ওখানে মেয়ে ডাক্তারদের সঙ্গেও কি অন্যায় হবে!

তিনি জোর দিয়ে বলেন, বাংলায় যা চলছে তা সরকারি মদপুষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি ছাড়া আর কিছু নয়। মুখ্যমন্ত্রীকে অভিযোগের হাড়িকাঠে চাপিয়ে রবিশঙ্করের অভিযোগ, আপনি এই ঘটনার উপযুক্ত পোস্টমর্টেম করাননি। রিপোর্ট ঠিক করে তৈরি হচ্ছে না।  ডাক্তার কিছু বলছে, কিছু লোক সমাজের কথা বলছে। এসব হচ্ছেটা কী! কম করে মৃতকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন না আপনি, মমতাকে প্রশ্ন করেন বিজেপি নেতা।

তাঁর দাবি, বিজেপি চায় এই ঘটনার সিবিআই তদন্ত হোক। আমাদের রাজ্য নেতারাও সেই দাবির কথা জানিয়েছেন।  মমতাজি আপনি বারবার সিবিআই তদন্ত থেকে পালিয়ে বেড়ান।  এবার নৃশংসভাবে নিহত এক ডাক্তারকে অন্তত ন্যায় দিয়ে দিন। এই নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টাকে আমরা তীব্র নিন্দা করছি, বলেন প্রসাদ।
এদিন আর জি করের ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ান সর্বভারতীয় ডাক্তাররা। এর ফলে দেশের সর্বত্র চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হন তাঁরা। দিল্লির ১০টি সরকারি হাসপাতালে এদিন সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়। 


```