Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলের ঐতিহ্য ঘিয়ে রঙের কাসাভু শাড়িতে সংবিধান হাতে শপথ প্রিয়ঙ্কার

সংসদের দুই কক্ষ ১২টা পর্যন্ত মুলতুবি

কেরলের ঐতিহ্য ঘিয়ে রঙের কাসাভু শাড়িতে সংবিধান হাতে শপথ প্রিয়ঙ্কার

গান্ধী পরিবারের তিন সদস্যই সংসদে প্রবেশ করলেন। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 28 November 2024 11:45

দ্য ওয়াল ব্যুরো: গান্ধী পরিবারের তিন সদস্যই সংসদে প্রবেশ করলেন। বৃহস্পতিবার লোকসভা অধিবেশনের শুরুতেই সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। মা সনিয়া গান্ধী রাজ্যসভার এবং দাদা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী লোকসভার বেঞ্চে বসলেন। কয়েক দশকের ব্যবধানে নেহরু-গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্ম একসঙ্গে সংসদের সদস্য হলেন এদিন। উল্লেখ্য, শীত অধিবেশনের চতুর্থ দিনও সংসদ বসার শুরুতেই হট্টগোল বাধায় বিরোধীরা। যার জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা ও চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

কেরলের ওয়ানাড় কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী প্রিয়ঙ্কা এদিন দক্ষিণী রাজ্যের পরম্পরাগত ঘিয়ে রঙের কাসাভু শাড়ি পরে হাতে সংবিধান নিয়ে শপথ নেন। উল্লেখ্য, রাহুল গান্ধীও শপথ নেওয়ার সময় হাতে সংবিধান নিয়েছিলেন। মায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন ছেলে রাইহান বঢরা এবং মিরায়া বঢরা। ছিলেন স্বামী রবার্ট বঢরাও। শপথের আগে মায়ের সঙ্গে সংসদে আসেন তিনি। বাড়ি থেকে বেরনোর সময় ১০ জনপথের সামনে কংগ্রেস সদস্যরা মিষ্টি বিতরণ করে উৎসব পালন করেন। সংসদে ঢোকার সময় প্রিয়ঙ্কা বলেন, আমি আজ খুব খুশি।

অন্যদিকে, আগের দুদিনের মতো এদিনও সংসদ শুরুর মুখেই শাসক দল তুমুল বিরোধিতার মুখে পড়ে। আদানি ইস্যুতে এদিনও কংগ্রেস আলোচনার দাবি তোলে। তা নিয়ে লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে। কিন্তু, আদানি ইস্যু নিয়ে সংসদ অচল করে দেওয়ার কৌশলে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সংসদের চলতি শীত অধিবেশনে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা ও লোকসভায় সাধারণ মানুষের ইস্যুগুলিকেই তুলে ধরবে।

অর্থাৎ কংগ্রেসের মতো কেবলমাত্র আদানি ইস্যুকে কেন্দ্র করে সংসদের দুই কক্ষ অচল করার পক্ষপাতী নয় রাজ্যের শাসকদল। ইন্ডিয়া জোটের অন্যতম শক্তি তৃণমূলের সংসদীয় বৈঠকে ঠিক হয়েছে, দল সাধারণ মানুষের ইস্যুগুলি তুলে ধরে আলোচনা চাইবে। যেমন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, মণিপুর ইত্যাদি। সুতরাং, আদানি ইস্যুতে যে কংগ্রেস জোটের অন্যতম মুখ তৃণমূলকে পাশে পাচ্ছে না, তা পরিষ্কার হয়ে গিয়েছে।


```