Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সনিয়ার গড়রক্ষা ও রাহুলের সম্মান বাঁচানোর দায়িত্ব প্রিয়ঙ্কার, রায়বরেলিতে ঘাঁটি গাড়লেন

অমেঠি পুনরুদ্ধারে ঝাঁপিয়ে প্রচার শুরু

সনিয়ার গড়রক্ষা ও রাহুলের সম্মান বাঁচানোর দায়িত্ব প্রিয়ঙ্কার, রায়বরেলিতে ঘাঁটি গাড়লেন

প্রিয়ঙ্কা গান্ধী। ফাইল ছবি।

শেষ আপডেট: 6 May 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: ভোট ২০ মে, সেই হিসেবে হাতে আর মাত্র ১২ দিন। তার মধ্যেই প্রচারের কাজ সেরে ফেলতে হবে। তাই অমেঠি এবং রায়বরেলির মতো সম্মানরক্ষার দুর্গ উদ্ধারে আজ, সোমবার থেকেই ময়দানে নেমে পড়লেন প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব গান্ধী পরিবারের খাসতালুক রায়বরেলির গড়রক্ষা এবং অমেঠির সিংহাসন পুনরুদ্ধারের স্টিয়ারিং তুলে দিয়েছে 'ঘরের মেয়ে'র হাতেই।

লোকসভা ভোটে রায়বরেলি কিংবা অমেঠি থেকে প্রিয়ঙ্কাকে প্রার্থী করা হতে পারে। দীর্ঘদিন ধরে এই গুজব শোনা গেলেও শেষপর্যন্ত সনিয়া গান্ধী কন্যার ভোট-অভিষেক হয়নি। দল তাঁকে প্রচারের গুরুদায়িত্বে রাখাই পছন্দ করেছে। সেই কথা মাথায় রেখে দলের কাছে এই মুহূর্তে সব থেকে সম্মানজনক দুই কেন্দ্র অমেঠি ও দাদা রাহুল গান্ধীর রায়বরেলির প্রচারের দায় বোনের হাতেই সঁপে দিল হাইকমান্ড।

এর আগে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দায়িত্ব কাঁধে নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন প্রিয়ঙ্কা। বিজেপির কাছে বিপর্যস্ত হওয়ায় ছেড়েছিলেন রাজ্যের দায়িত্বের পদও। এবার তার থেকেও দ্বিগুণ পরীক্ষার মুখে তিনি। কারণ, হেরে বসে থাকা অমেঠি যদি পুনরুদ্ধার করতে পারেন, তাহলে সেটাই হবে তাঁর বড় জিত। অন্যদিকে, মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বরেলির গড় রক্ষার পাশাপাশি কংগ্রেসের চোখের মণি দাদা রাহুলকে জিতিয়ে আনাও বিরাট অগ্নিপরীক্ষা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যে এই দুই কেন্দ্রের গলি গলিতে পৌঁছে যাবেন প্রিয়ঙ্কা। নির্বাচন পর্যন্ত এখানেই ঘাঁটি গেড়ে বসে থাকবেন নেত্রী। এর জন্য রায়বরেলিতে একটি গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই সামগ্রিকভাবে প্রচারের কাজ দেখভাল করবেন।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দুটি কেন্দ্র মিলিয়ে কয়েকশো 'নুক্কড় সভা' করবেন প্রিয়ঙ্কা। অন্ততপক্ষে ২৫০-৩০০ গ্রাম ঘুরে বেড়াবেন। দুটি কেন্দ্রেই দরজার দরজায় ঘুরে সমান সময় প্রচার করবেন তিনি। বুথস্তর পর্যন্ত কংগ্রেসের রণকৌশল থেকে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারের দেখভালের দায়িত্ব তাঁর।

দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের কে, কখন, কোথায় প্রচার করবেন তাও ঠিক করার ভার তাঁর উপরই সঁপেছে দল।


```