Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাহুলকে ‘রাবণ’ সাজিয়ে বিজেপির পোস্ট, প্রিয়ঙ্কার কাঠগড়ায় মোদী

রাহুলকে ‘রাবণ’ সাজিয়ে বিজেপির পোস্ট, প্রিয়ঙ্কার কাঠগড়ায় মোদী

শেষ আপডেট: 6 October 2023 12:19

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের প্রতিবাদের পর চব্বিশ ঘণ্টা কাটতে চলল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে রাহুল গান্ধীকে নিয়ে বিকৃত ছবি সরায়নি বিজেপি। সর্ব ভারতীয় বিজেপির যাবতীয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জ্বলজ্বল করছে সেই পোস্ট। দাদা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলকে নিয়ে পদ্ম শিবিরের এমন বিকৃত রুচির পোস্ট নিয়ে সরব হলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। 


শুক্রবার সকালে কংগ্রেস নেত্রী এক্স হ্যান্ডেলে হিন্দি বয়ানে বিজেপির এই পোস্ট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে কাঠগড়ায় তুলেছেন। মোদীর উদ্দেশে প্রিয়ঙ্কার প্রশ্ন, পরম শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং জেপি নাড্ডাজি, আপনারা রাজনীতি এবং বিতর্ককে কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আপনারা কি আপনার দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা সহিংস এবং উস্কানিমূলক টুইটগুলির সঙ্গে একমত?’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তীক্ষ্ম প্রশ্ন ছুড়ে দিয়ে কংগ্রেস নেত্রী কৌশলে মোদীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নতুন করে তুলে দিয়েছেন। প্রিয়ঙ্কা বলেছেন, ‘খুব বেশি সময় যায়নি, আপনি ন্যায়পরায়ণতার ব্রত নিয়েছিলেন। আপনি কি প্রতিশ্রুতির মতো শপথও ভুলে গেছেন?’ 

রাহুলকে নিয়ে বিজেপি তৈরি ছবিটি সিনেমার পোস্টারের আদলে তৈরি। তাতে যোদ্ধার পোশাক পরানো রাহুল গান্ধীর একাধিক মুখ বসানো। মাঝেরটি বাকিগুলির তুলনায় বড়। রাবণের দশমুখের ছবি যেমন হয়। তাতে লেখা, এ যুগের রাবণ। বলা হয়েছে, এটি কংগ্রেস পরিচালিত ‘রাবণ’ ছবির পোস্টার। 

কিছুদিন আগে বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাহুল এবং প্রিয়ঙ্কাকে নিয়েও একটি ভিডিও পোস্ট করে। তাতে দাবি করা হয় ভাইবোনের মধ্যে দলের কর্তৃত্ব নিয়ে তুমুল গোলমাল চলছে। রাহুল কিছুতেই প্রিয়ঙ্কাকে প্রথমসারিতে আসতে দিতে চাইছেন না। 

রাহুলকে নিয়ে পোস্টারটির বিষয়ে বৃহস্পতিবারই কংগ্রেস গুরুতর প্রশ্ন তুলেছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, বিজেপি আসলে হিংসায় উসকানি দিচ্ছে। তারা চাইছে প্রাক্তন কংগ্রেস সভাপতির পরিণতি হোক ইন্দিরা ও রাজীবের মতো। প্রাক্তন এই দুই প্রধানমন্ত্রী বিচ্ছিন্নতাবাদী শক্তির হামলায় নিহত হয়েছেন। জয়রামের প্রশ্ন, রাহুলকে রাবণ সাজিয়ে পোস্টার ছড়িয়ে বিজেপি কি চাইছে এই কংগ্রেস নেতাও হামলার শিকার হোন। 

বিজেপি এক্স হ্যান্ডেলে ছবিটি দিয়ে লিখেছে, ইনি এ যুগের রাবণ, ইনি রাম বিরোধী, ইনি ভারতকে ভাঙতে চাইছেন। দলীয় সূত্রের খবর, বিজেপির পোস্টারটি নিয়ে কংগ্রেস থানা-পুলিশ করতে পারে। দলের আইনজীবী সেলকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। কংগ্রেস নেতৃত্ব মনে করছে, মেরুকরণের লক্ষ্যে বিজেপির এই কৌশল। পদ্ম শিবির রাহুলকে আক্রমণ করে হিন্দু ভোটের একীকরণ চাইছে। ওবিসি সংরক্ষণ নিয়ে রাহুল সরব হতেই বিজেপি তাঁকে হিন্দু সমাজের কাছে রাবণ হিসাবে তুলে ধরতে চাইছে।


```