Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নগ্নপদ কাশ্যপকে জুতোদান মোদীর, ১৪ বছরের ধনুক ভাঙা পণ রক্ষা করলেন প্রধানমন্ত্রী

হরিয়ানার কৈথলের বাসিন্দা রামপালের সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

নগ্নপদ কাশ্যপকে জুতোদান মোদীর, ১৪ বছরের ধনুক ভাঙা পণ রক্ষা করলেন প্রধানমন্ত্রী

রামপাল কাশ্যপকে জুতো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হরিয়ানার যমুনানগরে।

শেষ আপডেট: 14 April 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার কৈথলের বাসিন্দা রামপাল কাশ্যপ। যাঁর নাম সোমবারের আগে পাড়ার লোক ছাড়া কেউ জানতেন না। সেই কাশ্যপ এদিন সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে হিরো হিরালাল হয়ে গেলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে ১৪ বছর খালি পায়ে থাকা রামপাল কাশ্যপের পায়ে জুতো পরিয়ে দিলেন।

রামপাল কাশ্যপের ধনুক ভাঙা পণ ছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত এবং মোদী তাঁর সঙ্গে দেখা না করা পর্যন্ত তিনি খালি পায়ে থাকবেন। সেই প্রতিজ্ঞার পর কেটে গিয়েছে ১৪ বছর। হরিয়ানার কৈথলের বাসিন্দা রামপালের সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

এদিন আম্বেদকরের জন্মদিন উপলক্ষে মোদী হরিয়ানায় গিয়ে হিসার থেকে অযোধ্যা বিমান পরিষেবা চালু করেন। পরে মোদী এই নগ্নপদ কাশ্যপকে জুতোদান নিয়ে ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, যমুনানগরের একটি জনসভায় আমি রামপাল কাশ্যপের সঙ্গে দেখা করি। কৈথলের বাসিন্দা রামপাল প্রতিজ্ঞা করেছিলেন ১৪ বছর আগে, তাঁর পণ ছিল আমি প্রধানমন্ত্রী হয়ে তাঁর সঙ্গে দেখা করলে তবেই তিনি জুতো পরবেন।

মোদী আরও লিখেছেন, আমি রামপালের মতো মানুষকে নতমস্তকে প্রণাম করি। কিন্তু, আমি সকল মানুষের কাছে অনুরোধ করছি যে, এরকম প্রতিজ্ঞা করার চেয়েও সামাজিক ও দেশ গঠনের উপযুক্ত কিছু করুন।


```