Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ট্রাম্পের হিন্দু গোয়েন্দা প্রধানকে মোদী দিলেন মহাকুম্ভের জল, তাঁকে কী দিলেন মার্কিন কর্তা

প্রধানমন্ত্রী মোদী ও তুলসীর দেড়মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা হল। গত মাসে মোদীর আমেরিকা সফরে তুলসীর সঙ্গেই প্রথম বৈঠক হয়েছিল।

ট্রাম্পের হিন্দু গোয়েন্দা প্রধানকে মোদী দিলেন মহাকুম্ভের জল, তাঁকে কী দিলেন মার্কিন কর্তা

তুলসী গ্যাবার্ড ও নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 18 March 2025 08:47

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Indian PM Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড (Director, US intelligence Tulsi Gabbard) । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই শীর্ষ গোয়েন্দা আধিকারিক বর্তমানে দিল্লিতে (New Delhi) । প্রধানমন্ত্রী মোদী ও তুলসীর দেড়মাসের মধ্যে দ্বিতীয়বার দেখা হল। গত মাসে মোদীর আমেরিকা সফরে তুলসীর সঙ্গেই প্রথম বৈঠক হয়েছিল।

দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (India’s security Advisor Ajit Doval) সঙ্গেও বৈঠক করেন তুলসী। মূলত আঞ্চলিক নিরাপত্তা (regional security) নিশ্চিত করা, ইসলামিক জঙ্গিবাদ (Islamic terrorism) ও সাইবার হামলার (cyber-attacks) বিরুদ্ধে যৌথ লড়াইয়ের খুঁটিনাটি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান এবং সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা নিয়ে ভারতের উদ্বেগ সম্পর্কে তুলসীকে অবহিত করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনাতেও আসে সাইবার নিরাপত্তা এবং বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গ। বৈঠক শুরুর আগে দু’জনে উপহার বিনিময় করেন। মার্কিন নারী গোয়েন্দা প্রধান তুলসী হিন্দু ধর্মাবলম্বী। তিনি ইসকনের অনুগামী। প্রধানমন্ত্রী মোদী তাঁকে মহাকুম্ভের জল (Kumbh water) ভরা কলস উপহার দেন। প্রধানমন্ত্রী মোদীর জন্য তুলসীর উপহারটিও ছিল চমকপ্রদ। মার্কিন গোয়েন্দা প্রধান ভারতের প্রধানমন্ত্রীকে একটি তুলসীর মালা উপহার দেন। বলেন, তুলসীর তরফে আপনার জন্য তুলসীর মালা।

শুধু তুলসী নন তাঁর গোটা পরিবার হিন্দু (Hindu) ধর্ম গ্রহণ করেছে। হিন্দু উপচার মেনে চলে তাঁদের পরিবার। এমনকী ধর্মীয় পরিচয়ের সুত্র ধরেই তাঁর নামন তুলসী রাখা হয়েছিল। বিভিন্ন সময় তুলসী বলেছেন, গীতার (Geeta) বাণী তাঁর চালিকা শক্তি।


```