Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুটিতে ধাক্কা এসইউভির, রাস্তায় ছিটকে পড়লেন পুরোহিত! লাঠিপেটা করে সর্বস্ব লুঠ দুষ্কৃতীদের

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪০ বছর বয়সি পুরোহিত সুভাষ তাঁর স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন।

স্কুটিতে ধাক্কা এসইউভির, রাস্তায় ছিটকে পড়লেন পুরোহিত! লাঠিপেটা করে সর্বস্ব লুঠ দুষ্কৃতীদের

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 17 February 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান সেরে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝ রাস্তায় যে এত বড় বিপদ অপেক্ষা করছে, তা কে জানত! এবার এক পুরোহিতের উপর হামলা চালিয়ে তাঁর সর্বস্ব লুঠ করে চম্পট দিল পাঁচ দুষ্কৃতি। জয়পুরের করধানি এলাকার ঘটনা। পুরো বিষয়টি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভয়াবহ ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার মধ্যরাতের ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪০ বছর বয়সি পুরোহিত সুভাষ তাঁর স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কারধানি এলাকায় আচমকাই তাঁর গাড়ির পিছন থেকে ধাক্কা মারে একটি এসইউভি গাড়ি।

রাস্তায় পুরোহিত স্কুটি নিয়ে পাল্টি খেতেই গাড়ি থেকে নেমে আসে পাঁচজন। এরপর মারধর করে পুরোহিতের থেকে সবকিছু ছিনিয়ে তারা চম্পট দেয় বলে খবর।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাত ২.৩৯ মিনিটের একটু পরে। ফাঁকা রাস্তায় সুভাষ স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। তারমধ্যেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। পরে দুষ্কৃতীরা পালালে সুভাষকে বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। 

পুলিশ জানিয়েছেছে, অভিযুক্তরা পুরোহিতকে লাঠিপেটা করে তাঁর টাকা, মোবাইল ফোন, এমনকি স্কুটির চাবি-সহ ব্যাগটিও কেড়ে নেয়।  সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারীরা পুরোহিতের স্কুটিতে ধাক্কা মারল, তিনি রাস্তায় পড়ে যেতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সবাই। লাঠিপেটা করে জিনিসপত্র ছিনিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এমন ঘটনার পর জয়পুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। 

অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যে পুরোহিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থলে পৌঁছে আসল কারণ জানার চেষ্টাও করছেন তদন্তকারীরা।


```