Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মাসের শুরুতে স্বস্তির খবর, কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত হল

দেশের চারটি মেট্রো শহরেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে।

মাসের শুরুতে স্বস্তির খবর, কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কত হল

বাণিজ্যিক গ্যাসের দাম কমল

শেষ আপডেট: 1 May 2024 11:22

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন চলাকালীন মাসের শুরুতে আমজনতার জন্য সুখবর। কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ভোট ঘোষণার আগেই দাম বাড়ানোর ঘোষণা করেছিল দেশের তেল সংস্থাগুলি। 

দেশের চারটি মেট্রো শহরেই বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমেছে বলে খবর। দেশ জুড়ে বুধবার থেকেই নতুন দাম লাগু হচ্ছে। কলকাতা, চেন্নাই ও মুম্বই তিন শহরেই দাম কমেছে।

দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৭৪৫.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৭৬৪.৫০ টাকা। একইভাবে মুম্বইয়েও সিলিন্ডার পিছু মূল্য ১৯ টাকা কমে ১৭১৭.৫০ টাকা থেকে হল ১৬৯৮.৫০ টাকা। অন্যদিকে, কলকাতায় দাম কমেছে ২০ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৮৫৯ টাকা। আর দক্ষিণী শহর চেন্নাইয়ে ১৯ টাকা দাম কমে হয়েছে ১৯১১ টাকা। আগে যা ছিল ১৯১১ টাকা।

গত মাসেই দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। এর মধ্যে কলকাতায় বাড়ে ২৫ টাকা। হোটেল-রেস্তোরাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ‌্যাসের দাম কিছুটা কমায় নিঃসন্দেহে স্বস্তি এনেছে।

বাড়ির রান্নার গ্যাসের দাম অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে।  ১৪.২ কিলোগ্রাম গ্যাস সিলিন্ডারের দামে কোনো বদল করা হয়নি।


```