Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

১ কেজি আলুর দাম ৬০ টাকা! বাংলাকে দুষছেন ওড়িশার মন্ত্রী

এক সপ্তাহের মধ্যে ওড়িশার বাজারে হু হু করে বেড়েছে আলুর দাম।

১ কেজি আলুর দাম ৬০ টাকা! বাংলাকে দুষছেন ওড়িশার মন্ত্রী

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 December 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়! পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গের সরকারকে দুষছে বিজেপি নেতৃত্বাধীন ওড়িশার সরকার। 

ওড়িশার খাদ্য সরবরাহ মন্ত্রী কেসি পাত্রর অভিযোগ, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এ কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 

প্রসঙ্গত নভেম্বরে ওড়িশার বাজারে কেজি প্রতি আলুর দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। গত ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলু রফতানি বন্ধ করে পশ্চিমবঙ্গ। এর পরই এক সপ্তাহের মধ্যে ওড়িশার বাজারে হু হু করে বেড়েছে আলুর দাম। ইতিমধ্যে কেজি প্রতি তা ষাট টাকায় পৌঁছেছে। 

এ ব্যাপারে উষ্মা প্রকাশ করে ওড়িশার খাদ্য সরবরাহ মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ আগাম না জানিয়ে আলু রফতানি বন্ধ করে দেওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। এমনটা জানলে আমরা আগামীদিনে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকেই আলু সংগ্রহ করব। মন্ত্রী এও জানিয়েছেন, রাজ্যের বাজারে পর্যাপ্ত আলু মজুত রয়েছে এবং খুব শীঘ্রই যাতে দাম কমে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ স্বনির্ভরশীল। তা সত্ত্বেও নভেম্বরের শেষে বাংলার বাজারে আলু ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল। এ নিয়ে সম্প্রতি নবান্নের বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
ক্ষুব্ধ মমতা এও বলেন, সার দেব, ইন্সরেন্স দেব তারপরও বাড়তি মুনাফা লাভের জন্য রাজ্যের আলু বাইরে পাঠিয়ে রাজ্যের মানুষকে বিপদে ফেলা হবে কেন? কেন রাজ্যের মানুষকে বেশি দাম দিয়ে আলু কিনতে হবে? এরপরেই সীমান্ত সীল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


```