Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আপাতত রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মণিপুরে

বিধানসভার স্পিকার এবং নগরোন্নয়ন মন্ত্রীর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আলোচনায় থাকলেও জাতিদাঙ্গায় বিধ্বস্ত রাজ্যটিতে নেতা বাছতে তাড়াহুড়ো করতে চান না বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

আপাতত রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মণিপুরে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 10 February 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে আপাতত রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার পদত্যাগ করলেও তাঁর উত্তরসুরি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 

বিধানসভার স্পিকার এবং নগরোন্নয়ন মন্ত্রীর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আলোচনায় থাকলেও জাতিদাঙ্গায় বিধ্বস্ত রাজ্যটিতে নেতা বাছতে তাড়াহুড়ো করতে চান না বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর কথা ছিল। রবিবার গভীর রাতে রাজ্যপাল অজয় ভাল্লা অধিবেশন স্থগিত করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাসনের বিষয়ে কেন্দ্র এখন রাজ্যপালের রিপোর্টের অপেক্ষায় আছে।

মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। বীরেন বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করলেও কেন্দ্র সেই পথে নাও এগতে পারে। 

মণিপুরে জাতি দাঙ্গা শুরুর ৬৪৯ দিনের মাথায় রবিবার পদত্যাগ করেন বীরেন। দলের বিধায়কদের আস্থা হারানোয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁকে দিল্লি ডেকে পদত্যাগের নির্দেশ দেন।


```