Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

চেষ্টা করেও মুখ্যমন্ত্রী খুঁজে পেল না বিজেপি, মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

গত রবিবার সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর পদত্যাগের দাবিতে গত দেড় বছর যাবত মণিপুর অস্থির ছিল।

চেষ্টা করেও মুখ্যমন্ত্রী খুঁজে পেল না বিজেপি, মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

শেষ আপডেট: 13 February 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: অবাক করা ঘটনা নয়। ব্যাপারটা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। চেষ্টা করেও মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি বিজেপি। যে কারণে এবার সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হল।

গত রবিবার সন্ধ্যায় একপ্রকার বিনা নোটিসে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর পদত্যাগের দাবিতে গত দেড় বছর যাবত মণিপুর অস্থির ছিল। বারে বারে পদত্যাগের দাবি উপেক্ষা করে শেষে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শে ইস্তফা দেন। 

বীরেনের ইস্তফা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র। সেদিন রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় বৈঠক করেন তিনি। কিন্তু সর্বসম্মতভাবে কাউকেই মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে বেছে নিতে পারেননি। 

রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে ঠিকই, তবে বিধানসভা জিইয়ে রাখা যাবে। মাস ছয় রাষ্ট্রপতির অধীনে থাকার পর ততদিনে সর্বসম্মতভাবে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করা সম্ভব হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।


```