Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর জি কর নিয়ে সরব দেশ, দ্রৌপদীর মুখে নারী সুরক্ষা

রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদী, রাহুল-প্রিয়ঙ্কা গান্ধীর।

আর জি কর নিয়ে সরব দেশ, দ্রৌপদীর মুখে নারী সুরক্ষা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফাইল ছবি।

শেষ আপডেট: 19 August 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের নাম না করলেও আজ, সোমবার রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছাবার্তায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন এক এক্সবার্তায় দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানান দ্রৌপদী। তিনি লিখেছেন, এই উৎসবের দিনি সকলকে আমি আমার আন্তরিক শুভকামনা জানাই। ভাই ও বোনের মধ্যে প্রেম এবং পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে এই উৎসব।

রাষ্ট্রপতি আরও বলেন, সব বোন-কন্যার প্রতি স্নেহ এবং সম্মানের ভাবনার সঞ্চারিত করে এই রাখিবন্ধন। এরপরেই তিনি আর জি কর হাসপাতালে নির্মম ধর্ষণ ও খুনের ঘটনার নামোচ্চারণ না করেই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন। তিনি বলেন, আমি চাই, এই পরবের দিন সব দেশবাসী আমাদের সমাজে মহিলাদের সুরক্ষা এবং সম্মান সুনিশ্চিত করার সংকল্প করুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন রাখি উৎসবের শুভেচ্ছা জানান দেশবাসীকে। তিনি বলেছেন, এই উৎসব হল ভাই-বোনের সুগভীর ভালোবাসার প্রতীক। অন্যদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এদিন দেশবাসীকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাহুল গান্ধীর আদরের বোন প্রিয়ঙ্কা গান্ধীও দেশবাসী সহ দাদার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, ভাইবোনের সম্পর্ক হল ফুলের বিছানার মতো। যেখানে অসংখ্য রং খেলে বেড়ায় স্মৃতিতে। কত না গল্প মনে করিয়ে দেয়। রাহুলও তাঁর পোস্টে বোনের সঙ্গে ছবি দিয়েছেন।


```