রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে নৈশভোজে কী পরিবেশন করা হয়েছিল? কালো চানার শিকমপুরি থেকে শুরু করে একাধিক বিশেষ পদ, রইল রাইসিনা নৈশভোজের সম্পূর্ণ মেনু।

নৈশভোজে পুতিন
শেষ আপডেট: 6 December 2025 00:10
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin – dinner menu) সম্মানে শুক্রবার রাতে রাষ্ট্ৰপতি ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ ভোজসভা। এ ধরনের নৈশভোজ সাধারণত রাষ্ট্রপতি ভবনই আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ওই নৈশভোজে পরিবেশিত হল ভারতীয় ঐতিহ্য, ঋতুভিত্তিক খাবার ও শাস্ত্রীয় সঙ্গীতের এক অনন্য মেলবন্ধন। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে ভারত-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনের ছাপ ছিল স্পষ্ট।
ঋতুভিত্তিক ভারতীয় ‘থালি’- মুরুঙ্গেলাই চারু থেকে কালে চানে কে শিকমপুরি
এদিন নৈশভোজে মেনুতে শুরুতেই পরিবেশন করা হয় হালকা মুরুঙ্গেলাই চারু। যা হল মোরিঙ্গা ও মুগডাল দিয়ে তৈরি সুগন্ধী স্যুপ। অ্যাপেটাইজারে ছিল—গুচ্ছি দুন চেতিন (কাশ্মীরি আখরোট চাটনি সহ স্টাফড মোরেল), কালে চানে কে শিকমপুরি, এবং ভেজিটেবল ঝোল মোমো।
PHOTO | The state banquet hosted by President Droupadi Murmu for Russian President Vladimir Putin at Rashtrapati Bhavan featured a meticulously curated menu. pic.twitter.com/hyj3Ud7Gu3
— Press Trust of India (@PTI_News) December 5, 2025
নৈশভোজের মেইন কোর্স (Putin dinner main course)
মেইন কোর্সে পরিবেশিত হয়, জাফরানি পনির রোল, পালক মেথি মটর কা শাগ, তন্দুরি ভারওয়ান আলু, আচারি বেগুন ও ইয়েলো ডাল তড়কা। সঙ্গে ছিল লাচ্ছা পরোটা, মগজ নান, সেতনাজ রুটি, মিসসি রুটি ও বিস্কুটি রুটি। তা ছাড়া ছিল ড্রাই ফ্রুট–জাফরান পোলাও।
ডেজার্টে ছিল বাদাম কা হালওয়া ও কেসর–পিস্তা় কুলফি ও তাজা ফল।
টেবিলে অতিথিদের জন্য পরিবেশন করা হয় গুড় সন্দেশ ও মুরুক্কু। পানীয়তে ছিল ডালিম, কমলা, গাজর–অদা মিশ্রিত জুস। স্যালাডে ছিল বিটরুট, খামন কাকরি, শক্করকন্দি পাপড়ি চাট, বুন্দি রায়তা, গঙ্গুরা আচার, আম চাটনি ও কলার চিপস।
শাস্ত্রীয় সঙ্গীত ও রাশিয়ান সুরে সুরম্য সন্ধ্যা
রাশিয়ান প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে অংশ নেয় রাষ্ট্ৰপতি ভবনের নৌবাহিনী ব্যান্ড ও নির্বাচিত ভারতীয় শাস্ত্রীয় বাদ্যশিল্পীরা। সেতার, সরোদ, সারেঙ্গী ও তবলার শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হয় ভারতীয় রাগভিত্তিক সুরযাত্রা ও জনপ্রিয় রাশিয়ান সুরের মিশ্রণ।
অনুষ্ঠানে পরিবেশিত প্রধান রাগ ও সঙ্গীত ছিল রাগ অমৃতবর্ষিণী, রাগ খামাজ, রাগ যামন, রাগ শিবরঞ্জিনী,রাগ নলিনকান্তি, রাগ ভৈরবী, রাগ দেশ। এ ছাড়া নৌবাহিনী ব্যান্ড পরিবেশন করে জনপ্রিয় রাশিয়ান লোকসুর*‘কালিঙ্কা’। ক্লাসিক্যাল এনসেম্বলের অংশ হিসেবে বাজানো হয় চাইকোভস্কির ‘দ্য নাটক্র্যাকার সুইট’-এর অংশবিশেষ। বলিউডের ছোঁয়া দিতে পরিবেশিত হয় ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’।
Delhi | At the banquet organised in his honour at the Rashtrapati Bhavan, Russian President Vladimir Putin says, "It is as important to mention that Russia and India are working together to establish a fairer and just world order..." pic.twitter.com/b12lSCbhWa
— TIMES NOW (@TimesNow) December 5, 2025
রাষ্ট্ৰপতি ভবনের রাজকীয় পরিবেশে আয়োজিত এই নৈশভোজ শুধু কূটনৈতিক আচার-অনুষ্ঠান নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের এক নান্দনিক প্রকাশ স্পষ্ট ছিল। ভারতীয় রন্ধনশৈলী, শাস্ত্রীয় সঙ্গীত এবং রাশিয়ান সুরের যুগলবন্দি—সব মিলিয়ে অনন্য হয়ে ওঠে এদিনের সন্ধ্যা।