Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মণিপুর সহ ৬ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির, তিন রাজ্যেও হল দায়িত্ব বদল

দেশের একাধিক রাজ্যে রাজ্যপালের রদবদল করা হল।

মণিপুর সহ ৬ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির, তিন রাজ্যেও হল দায়িত্ব বদল

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

শেষ আপডেট: 28 July 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: দেশের একাধিক রাজ্যে রাজ্যপালের রদবদল করা হল। ছ’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে তিনটি রাজ্যের রাজ্যপাল বদলও করেছেন তিনি। 

রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে। সঙ্গে এতদিন সিকিমের রাজ্যপাল থাকা লক্ষ্মণপ্রসাদ আচার্যকে এবার অসমের রাজ্যপাল করা হল। পাশাপাশি তিনিই সামলাবেন মণিপুরের রাজ্যপালের দায়িত্বও। এবছরের ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপাল ছিলেন অনুসুইয়া উইকে।

অন্যদিকে, এতদিন অসমের রাজ্যপালের দায়িত্বে থাকা গুলাবচাঁদ কাটারিয়া এবার পাঞ্জাবের রাজ্যপাল হলেন। দেশের উত্তর পশ্চিমের সে রাজ্যের রাজ্যপালের দায়িত্বে থাকা বনওয়ারিলাল পুরোহিত ইস্তফা দেওয়াতেই রাষ্ট্রপতি ভবনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাবের সঙ্গেই গুলাবচাঁদ কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাবেন। 

একইসঙ্গে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল করা হয়েছে সিপি রাধাকৃষ্ণাণকে। রমেশ বৈসকে সেরাজ্যের দায়িত্ব থেকে সরানো হল। রাধাকৃষ্ণ এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। এবার তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্বে এলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। 

ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন বর্ষীয়ান নেতা সন্তোষকুমার গঙ্গওয়ার। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির লেফটেন্য়ান্ট গভর্নর হয়েছেন কে কৈলাসনাথ।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ছত্তিসগড়ের রাজ্যপাল হয়েছেন রেমন ডেকা। কর্নাটকের প্রাক্তন সাংসদ সিএইচ বিজয়শংকর মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বে এসেছেন। একইসঙ্গে মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা হরিভাউ কিষাণরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে। এতদিন মরুরাজ্যের রাজ্যপালের দায়িত্বে ছিলেন কালরাজ মিশ্র।


```