Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তঃসত্ত্বা প্রেমিকা গর্ভপাতে রাজি না হওয়ায় খুন করে পুঁতে দিলেন প্রেমিক, দিল্লিতে ধৃত ২

ঘটনার তদন্তে নেমে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে থাকা আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অন্তঃসত্ত্বা প্রেমিকা গর্ভপাতে রাজি না হওয়ায় খুন করে পুঁতে দিলেন প্রেমিক, দিল্লিতে ধৃত ২

অভিযুক্ত প্রেমিক ও মৃত তরুণী

শেষ আপডেট: 26 October 2024 11:52

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্বা হয়ে পড়েছিলেন প্রেমিকা। সে কথা প্রেমিককে জানালে তিনি গর্ভপাতের কথা বলেন। তাতে রাজি না হওয়ায় প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। 

ঘটনাটি দিল্লির নাংলোই এলাকার। ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিক ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত পলাতক। 

উনিশ বছর বয়সী ওই তরুণী পশ্চিম দিল্লির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করতেন তিনি। বাড়ির লোকেরা জানতেন ভাল বন্ধু। 

তরুণীর পরিবার বলছে, ওই তরুণের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন তরুণী। মাঝে সমস্যা বাঁধে অন্য জায়গায়। পুলিশ জানাচ্ছে, সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তরুণী। সে কথা প্রেমিককে বারবার জানালেও কোনও উচ্চবাচ্য করেননি তিনি। বরং গর্ভপাতের কথা বলতেন। এছাড়াও, তদন্ত করে পুলিশের প্রাথমিক অনুমান প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন তরুণী। 

তরুণী গর্ভপাতে রাজি না হওয়ায় দু'জনের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। গত সোমবার তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অভিযুক্ত প্রেমিক তাঁর প্রেমিকাকে দিল্লি থেকে হরিয়ানার রোহতকে নিয়ে যান। 

অভিযোগ সেখানেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেন তরুণ ও তাঁর বন্ধুরা। পরে সেখানেই দেহ পুঁতে দিয়ে ফিরে আসেন দিল্লিতে। ঘটনার তদন্তে নেমে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। সঙ্গে থাকা আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


```