Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেমন আছেন ধনকড়, সিসিইউতে গিয়ে উপরাষ্ট্রপতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী

বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় শনিবার গভীর রাতে দিল্লির এইমস-এব (Delhi AIIMS) ভর্তি হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice President) জগদীপ ধনকড়।

কেমন আছেন ধনকড়, সিসিইউতে গিয়ে উপরাষ্ট্রপতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী

মোদী ও জগদীপ ধনকড়

শেষ আপডেট: 9 March 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: বুকে ব্যথা ও অস্বস্তি অনুভব করায় শনিবার গভীর রাতে দিল্লির এইমস-এব (Delhi AIIMS) ভর্তি হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি (Vice President) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন। রোববার দুপুরে তাঁকে দেখতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

এদিন ধনখড়ের শরীর কেমন আছে সে ব্যাপারে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে দিল্লি এইমস-এ গিয়েছিলাম। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।"

এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড: রাজীব নারাং-এর অধীনের ধনকড়ের চিকিৎসা চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন বলেও হাসপাতাল সূত্রে খবর।

  

২০১৯-এ ধনকড়কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যপালকালীন সময়ে রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে প্রায়ই নানা কারণে খিটিমিটি লেগেই থাকত। ধনকড় জমানাতেই রাজভবন এবং নবান্ন সংঘাত চরমে উঠেছিল। পরে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে কেন্দ্র। ২০২২ সাল থেকে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

উপরাষ্ট্রপতির বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও, তাঁর অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, মেডিক্যাল টেস্টের রিপোর্টগুলি এলে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।


```