Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আদালতের বেঁধে দেওয়া শর্ত মানতে নারাজ! জামিন পেলেও জেলই ঠিকানা প্রশান্ত কিশোরের

সোমবার পটনা সিভিল কোর্টে তোলা হলে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পান পিকে।

আদালতের বেঁধে দেওয়া শর্ত মানতে নারাজ! জামিন পেলেও জেলই ঠিকানা প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর

শেষ আপডেট: 6 January 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: জামিন মঞ্জুর হলেও জেলেই যেতে হচ্ছে জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। সোমবার পটনা সিভিল কোর্টে তোলা হলে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পান পিকে। কিন্তু আচমকাই তাল কাটে আদালতের দেওয়া জামিনের শর্তে। সেই শর্তে সই করতে রাজি না হওয়ায় জেলেই কাটাতে হবে ভোটকুশলীকে।

বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। তাঁদের সমর্থন করতে পাশে দাঁড়িয়েছেন জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। জানা গেছে, গত ২ জানুয়ারি থেকে পড়ুয়াদের দাবি আদায়ের জন্য পটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেন পিকে।

সোমবার ভোর ৪টে নাগাদ তাঁর অনশনমঞ্চে হানা দেয় বিহার পুলিশ। জোর করে জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের। পরে প্রশান্তকে গ্রেফতার করে পুলিশ।

প্রশান্তের আইনজীবী জানান, আদালত ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করলেও একাধিক শর্ত চাপানো হয়েছিলযার মধ্যে অন্যতম ছিল ভবিষ্যতে এমন অপরাধ যেন আর না করেন প্রশান্ত। এরপরই সমস্যার শুরু হয়।

প্রশান্ত কিশোর দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি। পরীক্ষার্থীদের পাশে থাকা ও ধর্নায়বসা তাঁর অধিকার। ভবিষ্যতে তিনি কোনও আন্দোলন করলেই পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে এমন শর্ত বাদ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানালেও লাভ কিছুই হয়নি। বিচারক স্পষ্ট জানিয়ে দেন নির্দেশ জারি হয়ে গেছে। জামিন পেতে গেলে সব শর্ত মানতে হবে তাঁকে।

বিষয়টি নিয়ে দীর্ঘ টালবাহানা চললে আদালত নিজের সিদ্ধান্তে অনড় থাকলে পিকে পরিষ্কার জানিয়ে দেন, এই দাবি তাঁর পক্ষে মেনে নেওয়া অসম্ভব। সে কারণে তিনি তাতে সই করবেন না। তিনি আরও জানান, এই শর্ত ছাড়া যদি জামিন পাওয়া যায় তবেই তিনি জামিন নেবেন নাহলে জেলে যেতে প্রস্তুত তিনি। শেষ পাওয়া খবর, আদালত ভোটকুশলীর দাবি না মানায় শেষমেশ জেলেই যেতে হচ্ছে তাঁকে। প্রশান্তের আইনজীবী জানিয়েছেন, দ্রুত জামিন পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।


```