Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নীতীশের ঐতিহাসিক শপথের দিনই ‘মৌনব্রত’ পিকের, ‘ভুল করেছি, অপরাধ নয়’

বুঝে নিতে চাইছেন নিজের ব্যর্থতা। নির্বাচনে একটিও আসন না পাওয়ার পর দিনভর ‘আত্মঅনুশোচনা’ করাই তাঁর লক্ষ্য, জানালেন তিনি।

নীতীশের ঐতিহাসিক শপথের দিনই ‘মৌনব্রত’ পিকের, ‘ভুল করেছি, অপরাধ নয়’

প্রশান্ত কিশোর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 November 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: বিহারের রাজনীতিতে (Bihar Election) বৃহস্পতিবার ছিল একদিকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন, অন্যদিকে আত্মসমালোচনারও। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Bihar) হিসাবে দশমবার শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। আর ঠিক সেই দিনই ভিটিহারওয়ার গান্ধী আশ্রমে নীরব ধ্যান, মৌনব্রত পালনে বসলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)।

বুঝে নিতে চাইছেন নিজের ব্যর্থতা। নির্বাচনে একটিও আসন না পাওয়ার পর দিনভর ‘আত্মঅনুশোচনা’ করাই তাঁর লক্ষ্য, জানালেন তিনি।

‘ভুল করেছি, কিন্তু অপরাধ করিনি’

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে পিকে আগেই জানিয়েছিলেন, ২০ নভেম্বর তিনি গান্ধীর ভিটিহারওয়া আশ্রমে দিনভর উপবাসে থাকবেন।

তাঁর কথায়, “গত তিন বছরে যেভাবে কাজ করতে আমাকে দেখেছেন, তার দ্বিগুণ পরিশ্রম করব। পিছু হটার প্রশ্ন নেই। মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি— কেন তাঁদের ভোটের ধরন বদলানো উচিত। তাই প্রায়শ্চিত্তস্বরূপ এই মৌনব্রত।”
তিনি আরও বলেন, “ভুল হতে পারে, কিন্তু কোনও অপরাধ করিনি।”

নীতীশের শপথে শক্তি-প্রদর্শন এনডিএর

এ দিনই পটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে দশমবারের মতো শপথ নিলেন নীতীশ কুমার। ২০০৫, ২০২০, ২০২৫— এই তিন মেয়াদের মতোই ফের সেই ঐতিহাসিক মাঠে রাজ্যের নতুন সরকার গঠনের ডাক। যে মঞ্চ থেকেই ১৯৭৪ সালে ‘সম্পূর্ণ বিপ্লব’-এর আহ্বান জানিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ।

শপথগ্রহণ মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এনডিএ-শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী—

হরিয়ানার নয়াব সিং সাইনি, আসামের হিমন্ত বিশ্ব শর্মা, নাগাল্যান্ডের নেইফিউ রিও, অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, প্রমুখ। ছিলেন বিহারের গভর্নর আরিফ মোহম্মদ খান এবং এলজেপি (আরভি) নেতা চিরাগ পাসওয়ানও।

বিহারের (Bihar Election) বক্‌তিয়ারপুরে ১৯৫১ সালে জন্ম নীতীশের রাজনৈতিক যাত্রা শুরু ‘জেপি আন্দোলন’-এর সময়। ১৯৭৭ সালের ভোটে প্রথম লড়লেও জয় আসে ১৯৮৫-তে। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে দলবদল তাঁকে দিয়েছে ‘পল্টু রাম’ উপাধি। আবার প্রশাসনিক সাফল্যের জন্য গোটা রাজ্যে তিনি ‘সুশাসন বাবু’ বলেও পরিচিত।

বিজেপি প্রথম, জেডিইউ দ্বিতীয়— জন সুরাজ শূন্য

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ফের বড়সড় জয় তুলে নেয়। বিজেপি পায় ৮৯ আসন, জেডিইউ ৮৫ আসন
অন্যদিকে প্রথমবারের মতো নির্বাচনে লড়ে একটিও আসন জিততে পারেনি প্রশান্ত কিশোরের জন সুরাজ।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরই আত্মবিশ্লেষণের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন কিশোর। সেই পরিকল্পনারই অংশ তাঁর দিনভর নীরব ধ্যান।


```