Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের পরামর্শ দিতে প্রশান্ত কিশোর নিতেন ১০০ কোটি বা তারও বেশি, এতদিনে জানালেন পিকে

শুধু বাংলা নয়, বিগত এক দশকেরও বেশি সময় ধরে বহু রাজনীতিককে কুর্সিতে বসানোর কারিগর প্রশান্ত কিশোর। দিল্লির মসনদ হোক বা নীলবাড়ি, ভোটকুশলী প্রশান্তের পারিশ্রমিক কত ছিল সেই বিষয়েই মুখ খুললেন তিনি। 

ভোটের পরামর্শ দিতে প্রশান্ত কিশোর নিতেন ১০০ কোটি বা তারও বেশি, এতদিনে জানালেন পিকে

মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, কেজরিওয়াল এবং প্রশান্ত কিশোর

শেষ আপডেট: 2 November 2024 13:09

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের গত বিধানসভা ভোটের পরপরই তৃণমূলের পরামর্শদাতার ভূমিকা থেকে সরে এসেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। শুধু বাংলা নয়, বিগত এক দশকেরও বেশি সময় ধরে বহু রাজনীতিককে কুর্সিতে বসানোর কারিগর প্রশান্ত কিশোর। দিল্লির মসনদ হোক বা নীলবাড়ি, ভোটকুশলী প্রশান্তের পারিশ্রমিক কত?  সেই বিষয়েই মুখ খুললেন তিনি। 

গান্ধী জয়ন্তীর দিন পাটনার ভেটেরনারি কলেজের মাঠ থেকে তাঁর রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন প্রশান্ত। দলের নাম রেখেছেন ‘জন সুরজ পার্টি’ তথা জেএসপি। শুক্রবার বিহারের বেলাগঞ্জে দলের এক কর্মসূচিতে গিয়ে তিনি জানান, কম করে ১০ টি রাজ্যের সরকার তাঁর পরামর্শে তৈরি হয়েছে। কেবল একটি নির্বাচনে পরামর্শ দিতেই তিনি ১০০ কোটি বা তারও বেশি পারিশ্রমিক নিয়েছেন। মোদ্দা কথা বাংলার শাসকদল তৃণমূলকেও নবান্ন দখলে এই পরিমাণ টাকাই দিতে হয়েছিল। 

সর্বভারতীয় রাজনীতিতে ভোটকুশলী বলে পরিচিত ছিলেন প্রশান্ত। অতীতে নরেন্দ্র মোদীর প্রচারের কৌশল সামলেছেন তিনি। আবার ২০২১ সালে বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রচারের কৌশল নির্ধারণও করেছিলেন প্রশান্ত। তা ছাড়া অরবিন্দ কেজরিওয়াল, স্টালিন, কে চন্দ্রশেখর রাও, জগন্মোহন রেড্ডির জন্যও প্রশান্ত কাজ করেছিলেন। কিন্তু তিনি এখন পুরোদস্তুর রাজনীতিক।

গত লোকসভা ভোটে বাংলায় আঠারোটি আসনে জিতেছিল বিজেপি। সেই ধাক্কা সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন পিকে। তা এতটাই যে তৃণমূলের সাংগঠনিক বৈঠকের মঞ্চেও দেখা গেছিল তাঁকে। লোকসভা ভোটের আগে তাঁর দাবি ছিল, বাংলায় ভাল ফল করবে বিজেপি।

কিন্তু, বাংলায় বিজেপির ভোট সম্ভাবনা নিয়ে প্রশান্ত কিশোরের পূর্বানুমান মেলেনি। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র নিয়েও তাঁর অনুমান ডাহা ফেল করে যায়। ফলে প্রশান্ত কিশোর ওরফে পিকের বিশ্বাসযোগ্যতাই বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল।


```