Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাটনায় গ্রেফতার প্রশান্ত কিশোর, অনশন মঞ্চ থেকে তুলে সকালে এইমসে পাঠায় পুলিশ

বিহার সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়ে বিহারে ধারাবাহিক প্রতিবাদ ও আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে।

পাটনায় গ্রেফতার প্রশান্ত কিশোর, অনশন মঞ্চ থেকে তুলে সকালে এইমসে পাঠায় পুলিশ

ফাইল চিত্র

শেষ আপডেট: 6 January 2025 10:34

দ্য ওয়াল ব্যুরো: বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পদক্ষেপের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন। জন সূরয প্রধান প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) সোমবার প্রথমে আটক ও পরে গ্রেফতার করল পাটনা পুলিশ। আজ ভোরে তাঁকে আটক করার পর ফাঁকা করা হয় গান্ধী ময়দান এলাকাও।

বিহার সিভিল সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়ে বিহারে ধারাবাহিক প্রতিবাদ ও আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে। গত ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান। সম্প্রতি চাকরিপ্রার্থীরা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও এই দাবিতে বৈঠক করেন। 

প্রথম থেকেই প্রশান্ত কিশোর এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার কথা বলেছিলেন। মাঝে একদিন এই ঘটনার প্রতিবাদ জানাতে তাঁর নেতৃত্বে জমায়েতও হয় গান্ধী ময়দান এলাকায়। পুলিশ-প্রতিবাদীদের মধ্যে ঝআমেলা বাধে। বিনা অনুমতিতে জমায়েতের অভিযোগ ওঠে। 

এদিকে প্রশান্ত কিশোর বিহার সরকারকে সতর্ক করেন, তিন দিনের মধ্যে চাকরিপ্রার্থীদের দাবি পূরণ না হলে তিনি নিজেই আন্দোলনে অংশ নেবেন। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি অনশনে বসেন। ভোর ৪টে নাগাদ পাটনা পুলিশ তাঁকে জোর করে গান্ধী ময়দান থেকে সরিয়ে দেয় এবং অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যায় পাটনা এইমসে। 

এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যায়, পাটনা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রশান্তকে অনশন থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমর্থকরা 'বন্দে মাতরম' স্লোগান দিচ্ছেন।


```