Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমার বাবার মৃত্যুর পরে তো...' মনমোহনের স্মৃতিসৌধ ইস্যুতে কংগ্রেসকে নিশানা প্রণব-কন্যার

কংগ্রেসকে নিশানা করেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। কী বললেন তিনি? 

'আমার বাবার মৃত্যুর পরে তো...' মনমোহনের স্মৃতিসৌধ ইস্যুতে কংগ্রেসকে নিশানা প্রণব-কন্যার

শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 28 December 2024 13:30

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি স্মৃতিসৌধ গড়ার আর্জি কেন্দ্রকে জানিয়েছিল কংগ্রেস। প্রাথমিকভাবে তার কোনও প্রতিক্রিয়া না দিলেও পরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে সেই স্মৃতিসৌধ তৈরি হবে। এরপরই কংগ্রেসকে নিশানা করেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। কী বললেন তিনি? 

তিন বছর আগে কংগ্রেসের সদস্যপদ ছেড়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছিলেন শর্মিষ্ঠা। এখন মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির ইস্যুতে নিজের পুরনো দলকেই কার্যত বিঁধেছেন তিনি। বলেছেন, তাঁর বাবার মৃত্যুর পরে তো কংগ্রেস এমন কোনও উদ্যোগ নেয়নি। সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা পোস্ট করে লিখেছেন, ''বাবা চলে যাওয়ার পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি শোকসভা পর্যন্ত করেনি। আমাকে এক প্রবীণ নেতা বলেছিলেন এর আগে প্রয়াত ৪ রাষ্ট্রপতির ক্ষেত্রেও নাকি তা হয়নি। কিন্তু সেটা পুরোপুরি মিথ্যে কথা ছিল।''

যদিও মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন শর্মিষ্ঠা। তিনি বলেছেন, স্মৃতিসৌধ তো বটেই, মনমোহন সিং ভারতরত্ন পাওয়ারও যোগ্য ব্যক্তি। শর্মিষ্ঠা এও জানান, তাঁর বাবা রাষ্ট্রপতি থাকাকালীন চেয়েছিলেন তাঁকে এই সম্মান দিতে কিন্তু দুটো কারণে তা হয়নি। তবে কী কারণ তা আর ব্যাখ্যা করেননি প্রণব-কন্যা। 

শুক্রবার রাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি ট্রাস্ট। আগামী দিনে ওই ট্রাস্ট তৈরি করা হবে। শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মনমোহন সিংহের অন্তেষ্টি সম্পন্ন হবে। সেখানে ভারত সরকারের তরফে কে উপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সব কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।


```