Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির তদন্তে গ্রেফতার বিজেপি নেতা

এক মহিলা অভিযোগ করেন, দেবরাজে তাঁকে শারীরিক লাঞ্ছনা করেছেন

দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির তদন্তে গ্রেফতার বিজেপি নেতা

প্রজ্জ্বল রেভান্না ও দেবরাজে গৌড়া। ফাইল ছবি।

শেষ আপডেট: 11 May 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির মামলায় এবার গ্রেফতার হলেন বিজেপি নেতা দেবরাজে গৌড়া। শুক্রবার রাতে শ্লীলতাহানি এবং যৌন হেনস্তার অভিযোগে আইনজীবী দেবরাজে গৌড়াকে চিত্রদুর্গা জেলার হিরিয়ুর থানার পুলিশ গুলিহাল টোল গেটের কাছে গ্রেফতার করে।

এক মহিলা অভিযোগ করেন, দেবরাজে তাঁকে শারীরিক লাঞ্ছনা করেছেন এবং ভয় দেখিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। যদিও দেবরাজে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল এফআইআর হয়। অভিযোগে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি হাসানে নির্যাতিতার বাড়িতে ঢুকে তাঁকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানি করা হয়। প্রসঙ্গত, জনতা দল সেকুলারের বহিষ্কৃত নেতা তথা হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ভিডিও ফাঁস করার ব্যাপারে হাত ছিল দেবরাজে গৌড়ার।

কে দেবরাজে গৌড়া?

দেবরাজের দাবি, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে গতবছর তিনিই প্রথম বিজেপি নেতৃত্বকে সতর্ক করেছিলেন। ২০২৩ সালের কর্নাটক বিধানসভা ভোটে প্রজ্জ্বলের বিধায়ক বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দেবরাজে। শনিবার আদালতে তোলা হবে দেবরাজেকে। প্রজ্জ্বলের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করতে পারে দেবরাজেকে।


```