Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের নয়া ভূমিকায় প্রশান্ত কিশোর, বিজয়ের সঙ্গে দেখা করে বেঁধে দিলেন টার্গেট

টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে দেখা করতে সোমবার বিকেলেই চেন্নাই যান প্রশান্ত।

ফের নয়া ভূমিকায় প্রশান্ত কিশোর, বিজয়ের সঙ্গে দেখা করে বেঁধে দিলেন টার্গেট

ফাইল ছবি

শেষ আপডেট: 12 February 2025 10:04

দ্য ওয়াল ব্যুরো: ফের ভোটকুশলী হিসাবে দেখা যাবে প্রশান্ত কিশোরকে। জানা যাচ্ছে, পিকে এবার দায়িত্ব টিভিকে দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। আর তাই টিভিকে দলের নেতা বিজয়ের সঙ্গে দেখা করতে সোমবার বিকেলেই চেন্নাই যান তিনি। দু'জনের মধ্যে বেশকিছুক্ষণ কথাবার্তার পর বিষয়টি সামনে এসেছে বলে খবর।

তবে প্রশান্ত নিজেও নতুন রাজনৈতিক দল ‘‌জন সূরজ পার্টি’‌ নামে একটি রাজনৈতিক দল তৈরি করেছেন। ২০২৫ বিধানসভা ভোটে বিহারে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। কিন্তু ফের স্ট্র্যাটেজিস্ট হিসাবে দেখতে পাওয়া যাবে পিকে-কে।

সূত্রের খবর, বৈঠকে বিজয় সরাসরি পিকে’‌র দেখানো পথেই হাঁটতে চেয়েছেন। প্রশান্ত কিশোরকে ‘‌স্পেশাল অ্যাডভাইজার’‌ করা হয়েছে টিভিকে দলের। যদিও আগে ডিএমকে-র হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। ২০২১ সালে চেন্নাইয়ের মাটিতে সহজ জয়ও আসে। তবে এবার পরিস্থিতির বদল হয় কী না সেদিকে নজর থাকবে।

তবে স্ট্র্যাটেজিস্ট বা পরামর্শদাতা হিসাবে সবসময় যে তিনি সফল হয়েছেন এমন নয়। তবে বেশিরভাগ সময়ই রাজনীতির ময়দানে তিনি নজির গড়েছেন। গত এক দশকে প্রায় এক ডজন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলকে পরামর্শ দিয়েছেন তিনি। সাহায্য করেছেন প্রচারের কৌশল নির্ধারণে। বিহারে বিজেপি-জেডিইউ জোট, পঞ্জাবে কংগ্রেস, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস, তামিলনাড়ুতে ডিএমকের পাশাপাশি বাংলার তৃণমূলও রয়েছে সেই তালিকায়।

ভোটকুশলী হিসাবে কাজ করার পর নিজের দল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। বিহারে বেশ কিছু কর্মসূচি করেছেন তিনি। তার পরেই উপনির্বাচনের মুখে গত ২ অক্টোবর নিজের দলের সূচনা করেন পিকে। দল তৈরির পর প্রথম উপনির্বাচনেই ধরাশায়ী হতে হয় তাঁকে।


```