Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯১% সম্পত্তি বেড়েছে কেজরির দলের, আয়ের হিসেবে অবশ্য বিজেপির ধারেকাছে কেউ নেই

অন্যান্য দলগুলির মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্ট লাভবান হয়েছে সবচেয়ে বেশি। এমনটাই বলছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফোর্মস বা এডিআর।

৯১% সম্পত্তি বেড়েছে কেজরির দলের, আয়ের হিসেবে অবশ্য বিজেপির ধারেকাছে কেউ নেই

শেষ আপডেট: 28 February 2024 20:38

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগে অধিকাংশ রাজনৈতিক দল তাদের চলতি আর্থিক বছরের আয়ের হিসেব প্রকাশ করল। সবকটি দলের থেকে বিজেপি বহুগুণ এগিয়ে রয়েছে। তবে অন্যান্য দলগুলির মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্ট লাভবান হয়েছে সবচেয়ে বেশি। এমনটাই বলছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফোর্মস বা এডিআর।

২০২২-২৩ অর্থবর্ষে দেশের ছয়টি জাতীয় দলের মিলিত আয়ের পরিমাণ ৩,০৭৭ কোটি টাকা। এর মধ্যে বিজেপির আয় ২,৩৬১ কোটি। যা বাকি দলের মিলিত আয়ের ৭৬.৭৩ শতাংশ। আম আদমি পার্টির আয় ২০২১-২২ অর্থবর্ষের চেয়ে এই অর্থবর্ষে বেড়েছে ৯১.২৩ শতাংশ। গত এক বছরে কেজরির দলের আয় হয়েছে ৪৪.৫৩ কোটি টাকা, মোট সম্পত্তির পরিমাণ ৮৫ কোটি টাকা। তবে শতাংশের হিসেবে আপ বাজি মারলেও, অর্থের হিসেবে কংগ্রেস এবং বিজেপির পরেই আছে কেজরির দল। 

হাত শিবিরের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁদের আয় হয়েছে ৪৫২.৩৭৫ কোটি টাকা। বাকি দলের মিলিত আয়ের ১৪.৭০ শতাংশ। এও জানা গেছে, গত আর্থিক বছরে কংগ্রেসের আয়ে ঘাটতি দেখা গেছিল। জাতীয় নির্বাচন কমিশনে তথ্য দিয়ে রাহুল গান্ধীরা জানিয়েছিলেন, ১৬ শতাংশের ওপর ঘাটতি হয়েছে তাঁদের। শুধু কংগ্রেস নয়, আয়ে পতন ঘটেছিল সিপিআইএম এবং বিএসপি-রও। 

এডিআর আরও জানাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপির আয় ২,৩৬০.৮৪৪ কোটি টাকা হলেও তাঁরা খরচ করেছে শুধুমাত্র ১,৩৬১.৬৮৪ কোটি টাকা। তবে কংগ্রেস, আম আদমি পার্টির খরচ তাঁদের আয়ের থেকে বেশি হয়েছে। কংগ্রেস খরচ করেছে ৪৬৭ কোটি টাকার বেশি। আপের খরচ হয়েছে ১০০ কোটি টাকার বেশি।


```