Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিউটির সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না এই রাজ্যের পুলিশ, কেন এই কঠোর নির্দেশ

রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা বলেন, চাকরির শর্ত অনুযায়ী কর্তব্যরত অবস্থায় পুলিশ মোবাইল ব্যবহার করতে পারে না।

ডিউটির সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না এই রাজ্যের পুলিশ, কেন এই কঠোর নির্দেশ

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 December 2024 13:09

দ্য ওয়াল ব্যুরো: ডিউটির সময় কেউ রিল বানাচ্ছেন। কেউ সুরক্ষা বিধি ভেঙে ভিভিআইপির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।

সোমবার থেকে এই সব অনিয়ম চলবে না। ডিউটিতে যোগ দেওয়ায় আগে পদস্থ অফিসারের কাছে জমা রাখতে হবে ব্যক্তিগত মোবাইল। অফিসের মোবাইল থাকলে সেটি প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। বাকি সময় বন্ধ রাখতে হবে মোবাইল।

হরিয়ানা পুলিশে সোমবার থেকে বলবৎ হচ্ছে এই নিয়ম। রাজ্য পুলিশের ডিজির নির্দেশিকা পৌঁছে গিয়েছে সব জেলা পুলিশ সুপারের অফিসে। 

রাজ্য পুলিশের এক পদস্থ কর্তা বলেন, চাকরির শর্ত অনুযায়ী কর্তব্যরত অবস্থায় পুলিশ মোবাইল ব্যবহার করতে পারে না। কিন্তু সেই বিধি বেশিরভাগ পুলিশ কর্মী মানছেন না। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে পুলিশ কর্মীদের তৈরি ভিডিও, ছবিতে। 

তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হল ভিভিআইপি ডিউটিতে থাকা অনেক পুলিশ কর্মীও এই ধরনের অপকর্মে জড়িত। এমনকী তারা ভিভিআইপির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। বাদ যাচ্ছেন না মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি-ও। 

পশ্চিমবঙ্গ পুলিশ কি এমন কোনও নির্দেশিকা জারির কথা বিবেচনা করছে। রাজ্য পুলিশের প্রশাসনিক বিভাগের এক পদস্থ কর্তা বলেন, এই সমস্যা দেশের রাজ্যেই আছে। ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করল হরিয়ানা। আগামী দিনে বাংলাসহ সব রাজ্যকেই একই পথে হাঁটতে হতে পারে। 

ডিজির নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, ভিআইপি সুরক্ষা, অপরাধী ধরার অভিযানে থাকা পুলিশের ক্ষেত্রে এই নির্দেশিকা কঠোরভাবে প্রয়োগ করা হবে।


```