Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মোথাবাড়ি যাওয়ার আগে সুকান্তদের আটকাল পুলিশ, ধস্তাধস্তি করেও লাভ না হওয়ায় শুরু বিক্ষোভ

২৭ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মালদহের মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলা হয়েছে, এমন অভিযোগ তুলে সরব হয় বিজেপি। এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুকান্ত মজুমদার।

মোথাবাড়ি যাওয়ার আগে সুকান্তদের আটকাল পুলিশ, ধস্তাধস্তি করেও লাভ না হওয়ায় শুরু বিক্ষোভ

সুকান্ত মজুমদার (ফাইল ছবি)

শেষ আপডেট: 30 March 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: মোথাবাড়িতে জারি ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা)। সেখানে যাওয়ার আগে ইংরেজবাজারের কাছে অর্থাৎ মোথাবাড়ি থেকে তিন কিলোমিটার দূরে সুকান্ত মজুমদারকে আটকে দিল পুলিশ। বিক্ষোভ দেখাতে সেখানেই বসে পড়েন সুকান্ত-সহ বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যারিকেড সরিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, 'বিজেপিকে আটকাতেই সেখানে ১৬৩ ধারা জারি করা হয়েছে।' আঙুল তোলেন সেখানকার তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের দিকে। 

২৭ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মালদহের মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলা হয়েছে, এমন অভিযোগ তুলে সরব হয় বিজেপি। এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সুকান্ত মজুমদার। সেই পোস্টে সুকান্ত লিখেছিলেন, ‘তোষণসর্বস্ব ব্যর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দুদের অস্তিত্ব ক্রমশ আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছেন। এই ভয়াবহ ছবি আজকের দক্ষিণ মালদহের মোথাবাড়ি অঞ্চলের চৌরঙ্গী মোড়ের। এখনও পর্যন্ত কমপক্ষে হিন্দুদের ৬০-৭০ টি দোকান ভেঙ্গে লুঠ করা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয়েছে এবং মূল রা স্তায় দখল নিয়ে যথেচ্ছাচারে গাড়ি ভাঙচুর করা হচ্ছে।'

ঘটনাটি নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায়। শাসকদলের দিকে আঙুল তুলতে শুরু করেন বিজেপি নেতারা। এলাকায় জারি হয় ১৬৩ নং ধারা। ওই ঘটনায় বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি করে তাঁদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ঘোষণা করেন সুকান্ত। ১৬৩ ধারা জারি তাই এলাকায় ব্যরিকেড করে পুলিশ মোতায়েন রয়েছে। রবিবার মোথাবাড়ি যেতে গেলেও সেই ব্যারিকেডে আটকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। আটকে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকেও। 

সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। ব্যারিকেড ভেঙে মোথাবাড়ি যেতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন রাজ্য সভাপতি। সাংবাদিক বৈঠক করে মালদহ বাসীর উদ্দেশে ভাল করে রামনবমী পালনের বার্তা দেন। জানিয়ে দেন, তাঁদের যুব মোর্চার কর্মীরা ক'দিন এলাকা পাহারা দেবেন। 

তৃণমূল ও তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে জানান, রামনামে নাকি ভূত পালায়। রাজ্য থেকে ভূত তাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন, তাঁরে জয় শ্রীরাম বলে স্বাগত জানানো হবে। মোথাবাড়ির ঘটনায় পুলিশকেই সরাসরি এদিন দায়ী করেন বিজেপির রাজ্য সভাপতি। 


```