Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুলিশি তল্লাশি সিপিএম নেতা সীতারামের দিল্লির বাড়িতে, কেন অভিযান, জানাল দল

পুলিশি তল্লাশি সিপিএম নেতা সীতারামের দিল্লির বাড়িতে, কেন অভিযান, জানাল দল

শেষ আপডেট: 3 October 2023 16:22

দ্য ওয়াল ব্যুরো: ইংরিজি নিউজ পোর্টাল নিউজক্লিকের বেশ কয়েকজন সাংবাদিক এবং কর্মচারীর বাড়িতে মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বেশ কয়েকজন সাংবাদিকের ল্যাপটপ, মোবাইল-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া ইনপুটের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে চিনের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী সম্পর্ক রক্ষার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

এই অভিযান নিয়ে ইতিমধ্যেই রাজনীতি চড়েছে। বিরোধীরা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ তুললে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, তদন্তকারী সংস্থা সম্পূর্ণ স্বাধীন। সরকার তাদের নিয়ন্ত্রণ করে না। তারা কোনও অপরাধের সন্ধান পেলে তল্লাশি চালাতেই পারে। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

এদিকে, এই তল্লাশির সূত্র ধরেই রাজধানীর পুলিশ মঙ্গলবার সকালে দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনে তল্লাশি চালায় বলে দলের তরফে জানানো হয়েছে। এই ব্যাপারে সীতারাম বলেন, ‘পুলিশ আমার বাসভবনে এসেছিল। কারণ আমার এক দলীয় সতীর্থ একই বাড়িতে থাকেন। সেই সতীর্থের ছেলে নিউজক্লিকে কাজ করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আসে পুলিশ। তাঁর ল্যাপটপ ও  ফোন কেড়ে নেয়।’ সিপিএমের সাধারণ সম্পাদক তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশ কোন বিষয়ে তদন্ত করছে, কেউ জানে না। এটা যদি মিডিয়াকে ধাক্কা দেওয়ার চেষ্টা হয় তবে দেশবাসীর কারণ জানার অধিকার আছে। 

জাতীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে সীতারামের নামে ৩৬ নং ক্যানিং লেনের বাড়িটি বরাদ্দ হয়েছে। সেখানেই এসএফআই, কিষাণ সভা, ক্ষেত মজদুর-সহ একাধিক গণসংগঠনের অফিস রয়েছে। একই বাড়িতে সিপিএমের বেশ কয়েকজন কর্মীও থাকেন। কিছু পরিবারও থাকে পাশে। সিপিএমের অভিযোগ, মঙ্গলবার ভোরে দিল্লি পুলিশ ওই বাড়িতে হানা দেয়। তবে সীতারামের ঘরে যায়নি পুলিশ। 

নিউজক্লিকে তল্লাশি সম্পর্কে জানা গিয়েছে, কিছু সাংবাদিককে দিল্লি পুলিশের লোধি রোডের স্পেশাল সেল অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তবে কাউকে গ্রেফতার করার খবর নেই। সংবাদমাধ্যমে তল্লাশি সম্পর্কে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া বলেছে, তারা গভীরভাবে উদ্বিগ্ন।


```