Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নমাজ পড়ার সময় পর পর লাথি! পুলিশ অফিসারের ‘কীর্তি’তে নিন্দার ঝড় রাজধানীতে

মসজিদের ভিতরে থিকথিকে ভিড়। এদিকে নমাজের সময় হয়ে গেছে। অগত্যা, স্থান সঙ্কুলানের কারণে কয়েকজন মসজিদ সংলগ্ন রাস্তার ধারে বসে নমাজ পড়তে শুরু করেন। ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ আসে।

নমাজ পড়ার সময় পর পর লাথি! পুলিশ অফিসারের ‘কীর্তি’তে নিন্দার ঝড় রাজধানীতে

শেষ আপডেট: 8 March 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: মসজিদের ভিতরে থিকথিকে ভিড়। এদিকে নমাজের সময় হয়ে গেছে। অগত্যা, স্থান সঙ্কুলানের কারণে কয়েকজন মসজিদ সংলগ্ন রাস্তার ধারে বসে নমাজ পড়তে শুরু করেন। ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ আসে।

অভিযোগ, সে সময় প্রার্থনারত মুসলিমদের একাংশকে পর পর লাথি মারার অভিযোগ ওঠে পুলিশের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে। ভাইরাল হয় ভিডিও। যদিও ওই ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল তৈরি হতেই অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দ্রলোক এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যানজট মুক্ত করার নামে এলাকায় এসেই প্রার্থনারত মুসলিমদের লাথি মারতে শুরু করেন ওই পুলিশ অফিসার।

ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্ত অফিসারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে। দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


```