
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 1 April 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: জেবরা ক্রসিংয়ে দাঁড়িয়ে নাচলেন মহিলা। ভিডিও করলেন তাঁর ননদ। থমকে গেল ট্র্যাফিক। রিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পদক্ষেপ করে পুলিশ। ঘটনায় ওই মহিলার নামে দায়ের হয় অভিযোগও। এই পরিস্থিতিতে খোঁজ নিয়ে প্রশাসন জানতে পারে, তাঁর স্বামী চণ্ডীগড় পুলিশের কনস্টেবল। স্ত্রীর কাজের জন্য তাঁকে বরখাস্ত করা হয়। ঘটনায় দু'ভাগে বিভক্ত নেটিজেনরা।
২০ মার্চ, বিকেল সাড়ে ৪টে নাগাদ সেক্টর ২০-র গুরুদ্বারা চকে জ্যোতি নামের এক মহিলা নাচ করেন। রাস্তায় দাঁড়িয়ে নাচ ও রিল বানানো নতুন কোনও বিষয় নয়। কিন্তু সমস্যা হয়, তিনি জেবরা ক্রসিংয়ে দাঁড়িয়ে সেকাজ করেন এবং তাঁর জন্য রাস্তায় ট্র্যাফিক থমকে যায়। এরপর হেড কনস্টেবল জসবীর জ্যোতি ও তাঁর ননদ পূজার নামে থানায় অভিযোগ দায়ের করেন। চণ্ডীগড় পুলিশ তদন্ত শুরু করে ও সেক্টর ২০ গুরুদ্বারা চক, সেক্টর ১৭ পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
चंडीगढ़: पुलिसकर्मी की पत्नी ने ज़ेबरा क्रॉसिंग पर बनाई रील, ट्रैफिक नियमों की उड़ाई धज्जियां; रोड पर लगा जाम
— Ishani K (@IshaniKrishnaa) March 27, 2025
महिला के खिलाफ पुलिस ने FIR दर्ज की, हालांकि थाने में ही बेल दे दी गई. मामला सेक्टर-20 में गुरुद्वारा चौक के पास का है.#Chandigarh pic.twitter.com/l2j4fTYFGv
পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা সেক্টর ৩২-এর একটি মন্দির দর্শনের পর জনপ্রিয় হরিয়ানভি গানে নেচেছিলেন। এর ভিত্তিতে ট্র্যাফিকে বাধা দেওয়া এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধ জ্যোতি ও পূজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৫, ২৯২ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়।
তাঁরা জানতে পারেন জ্যোতি, সেক্টর ১৯ থানায় কর্মরত কনস্টেবল অজয় কুণ্ডুর স্ত্রী। অজয় কুণ্ডুর প্রোফাইল থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। তাই তাঁকে বরখাস্ত করা হয়।
তবে, অজয় কুণ্ডুর বরখাস্ত শাস্তি নিয়ে তৈরি হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্ত্রীর কাজের জন্য কেন তাঁকে শাস্তি পেতে হবে। এক ব্যক্তি বলেন, 'সাসপেন্ড করা ভুল সিদ্ধান্ত। ভিডিওটি শুধুই বিনোদনের জন্য ছিল, কেই কোনও অপরাধ করেনি।' যদিও অন্যজন লেখেন, 'রিল বানানোর এই আসক্তি কোথা থেকে এল! মানুষের আরও কাজ করা দরকার।'