Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইদে দিল্লি, মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার কথা জানিয়ে পোস্ট, সতর্ক পুলিশ

সৌদি আরবে রবিবার ইদ পালিত হতে পারে। ভারতে হতে পারে সোমবার।

ইদে দিল্লি, মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার কথা জানিয়ে পোস্ট, সতর্ক পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 07:57

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইদ (Eid) উৎসবের সময় দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) বড় ধরনের সন্ত্রাসবাদী হামলা (terrorist attack) হতে পারে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি পোস্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা বাহিনীগুলি।

ইদ শান্তিতে পালনের ব্যবস্থা করতে দিল্লি পুলিশ (Delhi police) ক’দিন আগে থেকেই শহরের নিরাপত্তা বাড়িয়েছে। শুক্রবার থেকে নিরাপত্তা জোরদার করেছে মুম্বই পুলিশও। মুম্বই (Mumbai) এবং লাগোয়া এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন হয়েছে। মিশ্র এলাকায় বাড়তি নজর দিয়েছে পুলিশ।

ইদের সময় রোহিঙ্গা (Rohingya)/বাংলাদেশি (Bangladeshi)/পাকিস্তানিরা (Pakistani) অশান্তি সৃষ্টি করতে পারে। হামলা চালাতে পারে বলে একটি বার্তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যায়। নভি মুম্বই পুলিশকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে এক ব্যক্তি একই বার্তা পাঠিয়েছেন। তাতে কোনও জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

একই এক্স হ্যান্ডেল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ট্যাগ করে বার্তা দেওয়া হয়। তাতে রাজধানীর কিছু এলাকার নাম উল্লেখ করে সম্ভাব্য হামলার জায়গা জানানো হয়েছে। তারমধ্যে দিল্লির জামা মসজিদও আছে। ইদের দিনে সেখানেই প্রার্থনার সবচেয়ে বড় আয়োজনটি হওয়ার কথা।

নভি মুম্বই পুলিশ এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করা ব্যক্তির পরিচয় ও মোবাইল নম্বর জানতে চেয়ে একটি পোস্ট দেয়। পাশাপাশি পুলিশের সাইবার সেলও তার পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে। তবে বার্তার সত্যমিথ্যা যাচাইয়ের আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু নভি মুম্বই নয়, মুম্বই-সহ মহারাষ্ট্রের বহু শহরের নিরাপত্তা শুক্রবার রাত থেকেই জোরদার করেছে পুলিশ। সৌদি আরবে রবিবার ইদ পালিত হতে পারে। ভারতে হতে পারে সোমবার।


```