Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দর্শনের মাথায় ‘বন্দুক ঠেকিয়ে’ সই করিয়েছে মোদীর অফিস, মা দুর্গার নাম নিয়ে পাল্টা মহুয়ার

মহুয়ার এও বক্তব্য, দর্শনকে এখনও সিবিআই বা কোনও তদন্তকারী সংস্থা কিংবা সংসদের এথিক্স কমিটি তলব করেনি। তাহলে এই হলফনামা দিলেন কাকে?

দর্শনের মাথায় ‘বন্দুক ঠেকিয়ে’ সই করিয়েছে মোদীর অফিস, মা দুর্গার নাম নিয়ে পাল্টা মহুয়ার

শেষ আপডেট: 20 October 2023 09:09

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর শিল্পপতি বন্ধু দর্শন হীরানন্দানি বৃহস্পতিবার একটি হলফনামা প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছিলেন। সেই হলফনামার মূল বক্তব্য ছিল দুটি। এক, মহুয়া অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। দ্রুত নাম করতে চেয়েছিলেন। তাই নরেন্দ্র মোদীকে ক্ষুরধার আক্রমণ করাকে সহজ রাস্তা করে নিয়েছিলেন তিনি। মোদীকে অস্বস্তিতে ফেলতেই গৌতম আদানির বিরুদ্ধে হাত ধুয়ে লেগে পড়েছিলেন মহুয়া। এবং দুই, মহুয়ার আবদার ও বায়নাক্কা মেটাতে গিয়ে দর্শনকে অতি দামি উপহার, বিদেশে ছুটি কাটানোর খরচ, দিল্লির বাংলো মেরামত করে দেওয়া থেকে শুরু করে কত কী যে মহুয়াকে দিতে হয়েছে তার ইয়ত্তা নেই।

দর্শনের সেই হলফনামা নিয়ে এবার পাল্টা প্রশ্ন তুললেন মহুয়া। তাঁর অভিযোগ, দর্শনের এই হলফনামা তাঁর লেখা নয়। এত বড় শিল্পপতি, তাঁর হলফনামায় না আছে লেটারহেড না করা আছে নোটারি। মহুয়ার দাবি, প্রধানমন্ত্রীর সচিবালয় এই হলফনামার খসড়া লিখেছে। তার পর দর্শন ও তাঁর বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে (আসলে বন্দুক নয়, হুমকি দিয়ে) ওই কাগজে সই করানো হয়েছে। 

মহুয়ার এও বক্তব্য, দর্শনকে এখনও সিবিআই বা কোনও তদন্তকারী সংস্থা কিংবা সংসদের এথিক্স কমিটি তলব করেনি। তাহলে এই হলফনামা দিলেন কাকে? তাঁর এও প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশে ও গুজরাতে দর্শন হীরানন্দানির নতুন প্রকল্পের উদ্বোধন হয়েছে। তা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। কেন্দ্রের সব মন্ত্রীর সঙ্গে দর্শনের যোগাযোগ রয়েছে। এত বড় শিল্পপতিকে একজন প্রথমবার জিতে আসা সাংসদ চাপ দিয়ে কীভাবে দামি উপহার ইত্যাদি আদায় করতে পারে!

তবে তাৎপর্যপূর্ণ হল, মহুয়া একবারের জন্যও বলেননি যে তিনি দর্শন হীরানন্দানির থেকে দামি উপহার বা আর্থিক সুবিধা নেননি। মহুয়ার মূল বক্তব্য, তাঁর বিরুদ্ধে কুৎসা করার জন্য এটা বিজেপির ষড়যন্ত্র। কিন্তু এর পরেও মোদী আদানির বিরুদ্ধে তাঁর লড়াই থামবে না। তা চালিয়ে যাবেন তিনি। 

মহুয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে দর্শনের হলফনামা প্রকাশ হতেই বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় মহুয়ার বিরুদ্ধে প্রচারে নেমে পড়ে গেরুয়া শিবির। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে মহুয়া। তবে এ ব্যাপারে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি। সম্ভবত এখনই দেবেও না। দলের এক নেতা বলেন, এটা পুরোপুরি মহুয়ার নিজস্ব ব্যাপার। উনি নিজেই এর উত্তর দিতে পারবেন।


```