Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আর্জি খারিজ

প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতে ১৩ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আর্জি খারিজ

হেমন্ত সোরেন। ফাইল ছবি।

শেষ আপডেট: 27 April 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ। শনিবার রাঁচির বিশেষ পিএমএলএ আদালত জমি কেলেঙ্কারি মামলায় সোরেনকে অন্তর্বর্তী জামিন দিতে অস্বীকার করে। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতে ১৩ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। তাঁর জেঠার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন। কিন্তু, আদালত সেই আর্জি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি হোটয়ার জেলে রয়েছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের বড় ভাই রাজারাম সোরেন এদিন সকালেই মারা যান। তাঁরই শেষকৃত্যে যাওয়ার জন্য জামিনের আবেদন করেন হেমন্ত।

অন্যদিকে, জেএমএম বৃহস্পতিবার হেমন্ত পত্নী কল্পনা সোরেনকে গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে। আগামী ২০ মে লোকসভা নির্বাচনের সঙ্গেই এই কেন্দ্রের উপনির্বাচন হবে। জেএমএমের বিধায়ক সরফরাজ আহমেদ ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়।

কিছুদিন আগেও কল্পনা সোরেনকে কেউ সক্রিয় রাজনীতিতে দেখেনি। তিনি বরাবর ঘরের অন্তরালেই থেকে গিয়েছিলেন। কিন্তু, স্বামীর গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েন এম টেক এবং এমবিএ করা সোরেন ঘরণী। এমনকী গত জানুয়ারিতে হেমন্ত সোরেনের গ্রেফতারির সময় মুখ্যমন্ত্রী পদে উঠে এসেছিল কল্পনার নাম।


```