Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়তে জারি থাকবে প্রচেষ্টা,' সাধারণতন্ত্র দিবসে বার্তা মোদীর

সাধারণতন্ত্র দিবসে ভারতের সংবিধানের মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়তে জারি থাকবে প্রচেষ্টা,' সাধারণতন্ত্র দিবসে বার্তা মোদীর

ফাইল চিত্র

শেষ আপডেট: 26 January 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসে ভারতের সংবিধানের মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সংবিধানের পথচলা শুরু হয়েছিল ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস। 

দিনটির গুরুত্বকে তুলে ধরতে দিল্লির ঐতিহাসিক কর্তব্য পথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিল থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পার হয়ে লালকেল্লায় শেষ হয়। দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের আগে এক্স হ্যান্ডলে দেশের জনগণকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'আমরা প্রজাতন্ত্রের গৌরবময় ৭৫ বছর উদযাপন করছি।'

আরও লিখেছেন, 'আমাদের সংবিধান রচনাকারী মহিলা ও পুরুষদের প্রতি সম্মান জানাই, যাঁদের জন্য আমাদের দেশ গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের পথে এগিয়ে যাচ্ছে। তাদের কাজ আমাদের দেশের সংবিধানের আদর্শ রক্ষার পথ শক্তিশালী করবে এবং এটি দেশের উন্নতির পথ সুগম করবে।'

এদিকে, প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীরা সংবিধানের অবমাননার অভিযোগ তুলছে। ‘সংবিধান বাঁচাও অভিযান’ নিয়ে সম্প্রতি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদে ও বাইরে বারবার বিজেপির বিরুদ্ধে সংবিধানের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেছেন। 

তিনি প্রশ্ন করেছেন, 'সংবিধানে কি সাভারকরজির কণ্ঠ রয়েছে? সংবিধানে কি হিংসা, ভয় দেখানো বা মিথ্যা কথা বলে সরকার চালানোর কথা লেখা আছে?' তার পাল্টা বিজেপি তাঁকে আক্রমণ করেছে। কিন্তু এবারে প্রধানমন্ত্রী মোদী নিজে সংবিধানের আদর্শ রক্ষার কথা পুনর্ব্যক্ত করলেন।


```