Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মোদী জুতো খুলে আইপ্যাডে রামের সূর্যতিলক দেখছেন আর বিমানে বসে প্রণাম করছেন

সূর্যাভিষেকের সেই মাহেন্দ্রক্ষণের ছবি কপ্টারে বসে নিজের আইপ্যাডে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী জুতো খুলে আইপ্যাডে রামের সূর্যতিলক দেখছেন আর বিমানে বসে প্রণাম করছেন

কপ্টারে বসে রামলালার সূর্যতিলক দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 17 April 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীতে প্রথম সূর্যাভিষেক হল রামলালার। সূর্যের কিরণ মন্দিরের দক্ষিণপ্রান্তের গিয়ারবক্স দিয়ে ঢুকে লেন্স ও আয়নার প্রতিফলিত হয়ে সরাসরি রামলালার কপালে গিয়ে চুমু খেল। সূর্যের আলোয় আলোকিত হল গোটা মন্দির। পুরোপুরি বিজ্ঞানসম্মত উপায়ে রামলালার কপালে সূর্যতিলক আঁকা হল। সূর্যাভিষেকের সেই মাহেন্দ্রক্ষণের ছবি বিমানে বসে নিজের আইপ্যাডে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার সূর্যতিলক দেখে চোখ বন্ধ করে প্রণামও করলেন।

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুজো প্রধানমন্ত্রীর নেতৃত্বেই হয়েছিল।  তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’।  প্রাণপ্রতিষ্ঠার পুজোর  জন্য ১১ দিনের উপবাসও নাকি করেছিলেন প্রধানমন্ত্রী। পঞ্চপ্রদীপে রামলালার আরতি করে মন্ত্রোচ্চারণ করে বিধি মেনে প্রাণপ্রতিষ্ঠার পুজো করেছিলেন। রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমীর অনুষ্ঠান হচ্ছে রামমন্দিরে। তাই আজ সকাল থেকেএ ছিল সাজো সাজো রব। রামলালার জন্মদিনের বিশেষ পুজোয় নানা বিধি পালন করা হয়েছে। তারই একটি ছিল সূর্যতিলক। এদিন বেলা ১১টা ৫৮ মিনিট থেকে শুরু হয়েছিল সূর্যাভিষেকের অনুষ্ঠান। তা শেষ হয় ১২টা নাগাদ।

সূর্যাভিষেক নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের প্রচারে তিনি এখন অসমে। আজ অসমের নলবাড়িতে তাঁর জনসভা ছিল। সভা সেরে চাটার্ড প্লেনে উঠেই নিজের আইপ্যাড খুলে বসেন। মোদী যে টেকস্যাভি সেটা সকলেই জানেন। আইপ্যাডেই রামলালার সূর্যতিলকের অনুষ্ঠান দেখেন। তার আগে পা থেকে খুলে রাখেন জুতো। সূর্যতিলক দেখে চোখ বন্ধ করে প্রণামও করেন। প্রধানমন্ত্রী বলেন, “কোটি কোটি ভারতীয়ের মতো আমার কাছেও খুবই আবেগের মুহূর্ত ছিল। অযোধ্যায় রামনবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে শক্তি বয়ে আনুক এবং দেশ ও দেশবাসীর গৌরব ও মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে যাক।”


```