Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পাকিস্তানের পরমাণু বোমা বিক্রির জন্য, দৈন্য কাটাতে অর্থ প্রয়োজন, মণিশঙ্করকে খোঁচা মোদীর

কংগ্রেস ৫০-এর কম আসন পাবে, ওড়িশায় দাবি প্রধানমন্ত্রীর

পাকিস্তানের পরমাণু বোমা বিক্রির জন্য, দৈন্য কাটাতে অর্থ প্রয়োজন, মণিশঙ্করকে খোঁচা মোদীর

শনিবার ওড়িশার কান্ধামালে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 11 May 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান পরমাণু বোমা তৈরি করে বিক্রির জন্য। কারণ আর্থিক দৈন্য মেটানোই এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ। শনিবার ওড়িশার কান্ধামালে প্রচারে এসে ঠিক এই ভাষাতেই কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি এও দাবি করেন, এই লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫০-এরও কম আসনে নেমে আসবে।

প্রথমে সাম পিত্রোদা এবং তার দুদিনের মধ্যে প্রবীণ নেতার মন্তব্যকে ঘিরে ভোট বাজারে বেশ অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। পিত্রোদার মতো আইয়ারের বক্তব্যেও কংগ্রেস দলীয় দূরত্ব বজায় রেখেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর আচরণকে ঢাকতেই বিজেপি ব্যস্ত।

এদিন মোদী বলেন, পাকিস্তানের পরমাণু বোমা নিয়ে ভারতবাসীকে ভূতের ভয় দেখাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের এই দুর্বল মনোভাবের ফলেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ আশকারা পেয়েছিল। তিনি আরও বলেন, কংগ্রেস লাগাতারভাবে নিজের দেশের মানুষকেই ভয় দেখানোর চাল চালছে। ওরা বলে চলেছে, পাকিস্তান সম্পর্কে সাবধান! ওদের হাতে পরমাণু বোমা আছে।

মোদীর কথায়, এইসব দুর্বল মানুষ ভারতের জোশকে হত্যা করার চেষ্টা করছে। আজ নয়, চিরকাল কংগ্রেসের এটাই স্বভাব। প্রধানমন্ত্রীর মতে, পাকিস্তান এখন এমন একটা দেশে পরিণত হয়েছে যে, ওদের নিজেদের তৈরি পরমাণু বোমা মজুত করার ক্ষমতা নেই। ওরা পরমাণু বোমা অন্য দেশকে বেচতে চাইছে। কিন্তু কেউ কিনছেও না। কারণ, ওগুলোর মান এতটাই খারাপ।

কংগ্রেসকে আরও বিঁধে মোদী বলেন, ওদের এই ভীতু মনোভাবের কারণেই জম্মু-কাশ্মীরকে জঙ্গিদের উপদ্রব সহ্য করতে হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এক ভিডিও বার্তায় বলেছেন, পাকিস্তানকে সমীহ করে চলা উচিত ভারতের। মনে রাখতে হবে ওদের হাতেও পরমাণু বোমা আছে। বারবার ওদের বিরুদ্ধে চিমটি কেটে গেলে ওরা পরমাণু অস্ত্র প্রয়োগ করে দিতে পারে। যার চরম মূল্য চোকাতে হবে ভারতকে।

যদিও মণিশঙ্করের নিজের দলই তাঁর মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। দলের নেতা পবন খেরা বলেন, কংগ্রেস মণিশঙ্কর আইয়ারের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় এবং এটা দলেরও মত নয়। আসলে কয়েক মাস আগে আইয়ারের এই ভিডিও প্রকাশ্যে এনে বিজেপি মোদীর কাজকর্ম থেকে দেশের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। আইয়ার কোনও অধিকারেই দলের পক্ষে এই কথা বলার হকদার নন।


```