Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে আর নেই মোদীর ছবি!

কোভিড নিয়ে বিরাট আতঙ্কের মাঝে ভ্যাকসিন বেরনোর খবরে স্বস্তি পেয়েছিল দেশবাসী। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাই দেশে দেওয়া শুরু হয়।

কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে আর নেই মোদীর ছবি!

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 2 May 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো: কোভিশিল্ডের টিকা নিলে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এমন খবর সামনে আসার পরই ভারতীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ অধিকাংশ ভারতীয় এই ভ্যাকসিনই নিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আরও বেশি চাঞ্চল্য ছড়াল তখন, যখন দেখা গেল কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরে গেছে! ঠিক কী কারণে এমনটা হল, প্রশ্ন জেগেছে সকলের মনে। 

কোভিড নিয়ে বিরাট আতঙ্কের মাঝে ভ্যাকসিন বেরনোর খবরে স্বস্তি পেয়েছিল দেশবাসী। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাই দেশে দেওয়া শুরু হয়। যারা যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কেন্দ্রীয় সরকারের তরফে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। টিকা সংক্রান্ত বিশদ তথ্য ছাড়াও তাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কিন্তু এখন একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোদীর ছবি। তাহলে কি কোভিশিল্ড নিয়ে বিতর্কের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সন্দেহ করছেন অনেকে। 

এই ব্যাপারে অবশ্য ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানিয়েছে, এখন চলছে লোকসভা নির্বাচন। তাই আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনেই কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে একাধিক রাজ্যের বিধানসভা ভোটের সময়ও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। 

অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা নেওয়াদের অনেকের মধ্যে থ্রম্বোসিসের সঙ্গেই থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দিয়েছে। অর্থাৎ একদিকে রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে, অন্যদিকে দ্রুত কমেছে প্লেটলেটের সংখ্যা। এই বিরল রোগে কারণেও মৃত্যুও হয়েছে বলে দাবি। তারপরেই ব্রিটেনের আদালতে এই টিকার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ভারতে কোভিশিল্ড টিকা তৈরি করে সিরাম ইনস্টিটিউট। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ১০ লক্ষ মানুষের মধ্যে একজনের ভ্যাকসিনের কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে বড় সংখ্যক মানুষ ভ্যাকসিনের ডোজে সুরক্ষিত।  


```