Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দেশ আপনাদের বলিদান ভুলবে না', পুলওয়ামার পাঁচ বছরে জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'দেশ আপনাদের বলিদান ভুলবে না', পুলওয়ামার পাঁচ বছরে জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 14 February 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর কেটে গেছে। পুলওয়ামা হামলার সেই দগদগে স্মৃতি আজও টাটকা। জম্মু কাশ্মীরের সেই জঙ্গি হামলার ঘটনায় ৪০ জন জওয়ানের প্রাণহানি হয়েছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির সেই ঘটনার কথা মনে করেই ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, শহিদ জওয়ানদের দেশবাসী কখনও ভুলবে না। 

২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই ঘটে পুলওয়ামার ঘটনা। ১৪ ফেব্রুয়ারি ওই হামলায় মারা যান প্রায় ৪০ জন সেনা। তারপরেই হয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’। নরেন্দ্র মোদীর সরকার দাবি করে, পাকিস্তানে মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আসে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুলওয়ামার ঘটনা সম্পর্কে লেখেন, ''পুলওয়ামায় শহিদ হওয়া দেশের বীর সেনা জওয়ানদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। তাঁদের অবদান এবং আত্মত্যাগ দেশবাসী কোনও দিন ভুলবে না। চিরকাল মনে রাখবে।''

পুলওয়ামার ঘটনার পর হওয়া ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে দেশের বিরোধী দলগুলি বারংবার প্রশ্ন তুলেছে। কেন গোয়েন্দাদের কাছে এতবড় হামলার পূর্বাভাস ছিল না? কেন ওই পথ দিয়ে কনভয় নিয়ে যাওয়া হল? কেন সেই কনভয় যাওয়ার সময় যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? প্রশ্নগুলি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে সে বছরই লোকসভা নির্বাচন থাকায় এবং পরবর্তীকালের বিভিন্ন সমীক্ষায় স্পষ্ট হয়, পুলওয়ামার ঘটনা নির্বাচনে বিজেপির পালে বাতাস বইয়েছিল। 

জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের দাবি ছিল, বিজেপি ক্ষমতায় টিকে থাকতে ওরা যা কিছু করতে পারে। এমনকী ২০২৪-এর লোকসভা ভোটের আগে দেশে অশান্তির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছিলেন, ''যেমনটা ২০১৯-এ হয়েছিল, তেমনভাবেই ২০২৪-এর লোকসভা ভোটকে ওরা (পড়ুন বিজেপি সরকার) নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে।'' 

মালিকের আরও গুরুতর অভিযোগ ছিল তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতার কথা প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছিলেন। জবাবে প্রধানমন্ত্রী তাঁকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। মালিকের সেই অভিযোগের কোনও জবাব কেন্দ্রীয় সরকার বা বিজেপির শীর্ষ নেতৃত্ব দেয়নি। কার্যত তাঁকে উপেক্ষা করারই কৌশল নিয়েছে পদ্ম-শিবির। মনে রাখতে হবে, পুলওয়ামায় আধা সেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনার সময় সত্যপাল মালিক ছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল। 


```