Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হর ঘর তেরঙ্গা' প্রচার শুরু মোদীর, হিন্দুদের রক্ষার আর্জি বাংলাদেশকে, শনিতে ওয়ানাড়ে

এদিনই প্রধানমন্ত্রী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

'হর ঘর তেরঙ্গা' প্রচার শুরু মোদীর, হিন্দুদের রক্ষার আর্জি বাংলাদেশকে, শনিতে ওয়ানাড়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 August 2024 10:56

দ্য ওয়াল ব্যুরো: প্রদীপ জ্বালানো, থালা বাজানো এরকম অনেক কিছুর পর এবার বিজেপির 'জাতীয়তাবাদী' ঢক্কানিনাদের তির হচ্ছে হর ঘর তিরঙ্গা। শুক্রবার সকালে এই প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সের ডিসপ্লে ছবি বদলে দিলেন। ১৫ আগস্টের সাতদিন আগেই মোদীর এই প্রচারসূচির অঙ্গ হিসেবে বিজেপির অন্যান্য নেতাও এক্স এবং ফেসবুক ছবি পালটাতে শুরু করে দিয়েছেন।

এদিকে, এদিনই প্রধানমন্ত্রী ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই আন্দোলনকে ভারতে স্বাধীনতা সংগ্রামের এক সন্ধিক্ষণ বলে বর্ণনা করেন তিনি। মোদী বলেছেন, বাপুর (মহাত্মা গান্ধী) নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। এই আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের এক যুগসন্ধিক্ষণ ছিল। ১৯৪২ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী দেশবাসীর প্রতি এই ডাক দিয়েছিলেন। এবং তাঁর ডাকে মরেঙ্গে ইয়া করেঙ্গের মন্ত্র নিয়ে লক্ষ লক্ষ মানুষ দেশমাতৃকার মুক্তির জন্য বুক চিতিয়ে ঝাঁপ পড়েছিলেন।

অন্যদিকে, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনুসকে সেদেশে হিন্দুদের রক্ষা করার বার্তা দিয়েছেন মোদী। প্রথামাফিক ইউনুসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে।

ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তির দিনই এক্সের ডিপি বদল করে মোদী দেশের মানুষের কাছে হর ঘর তেরঙ্গা নিয়ে গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। তিনি লিখেছেন, হর ঘর তেরঙ্গাকে ফের একবার স্মরণীয় গণআন্দোলনে পরিণত করুন। আমি আমার প্রোফাইল ছবি বদলে ফেলছি। এবং দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে, আমার সঙ্গে আপনারাও তেরঙ্গাকে তুলে ধরুন। উল্লেখ্য, আগামী ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট থেকে ভারতীয় জনতা পার্টি হর ঘর তেরঙ্গা প্রচার শুরু করতে চলেছে। ওই দিনগুলিতে বিজেপি তেরঙ্গা যাত্রারও আয়োজন করেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামিকাল, ১০ আগস্ট কেরলের ওয়ানাড় জেলার ধস কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একথা জানিয়েছেন। তিনি কেন্দ্রের কাছে ওয়ানাড়ের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার দাবি জানিয়েছেন। সম্ভবত শনিবার ওয়ানাড় গিয়ে সেখান থেকে মোদী তা ঘোষণাও করতে পারেন।


```