Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ভিডিওতে দেখলাম আমি গান গাইছি', ডিপফেকের শিকার খোদ প্রধানমন্ত্রী!

দেশজুড়ে ডিপফেক ভিডিও ঘিরে চর্চা চলছে। এবার সেই প্রযুক্তির শিকার হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ডিপফেক প্রযুক্তি ব্যবহারের বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

'ভিডিওতে দেখলাম আমি গান গাইছি', ডিপফেকের শিকার খোদ প্রধানমন্ত্রী!

শেষ আপডেট: 17 November 2023 15:06

দ্য ওয়াল ব্যুরো: রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজল। বিগত দিনে একের পর এক বলিউড অভিনেত্রী ডিপফেক প্রযুক্তির শিকার হয়েছেন। আর তারপর থেকেই দেশজুড়ে ডিপফেক ভিডিও ঘিরে চর্চা চলছে। এবার সেই প্রযুক্তির শিকার হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! চাঞ্চল্যকর তথ্য নিজেই জানালেন প্রধানমন্ত্রী। সঙ্গে ডিপফেক প্রযুক্তি ব্যবহারের বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ডিপফেক হল এমনই একটি প্রোগ্রাম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ধরন ‘ডিপ লার্নিং টেকনোলজি’ ব্যবহার করে তৈরি করা হয়। মূলত এই পদ্ধতিতে অডিও, ভিডিও ও ছবিতে কারসাজি করে এমন কনটেন্ট বানানো হয়, যা দেখে আসল কি নকল তা বোঝার উপায় থাকে না। শুক্রবার প্রধানমন্ত্রী মোদীও এই প্রযুক্তির বিপদ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করলেন। এদিন নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দিওয়ালি মিলন’ অনুষ্ঠান যোগ দেন প্রধানমন্ত্রীও। সেখানেই ডিপফেকের বিপদ নিয়ে সরব হন তিনি। 

শুক্রবার নরেন্দ্র মোদী সকলকে ডিপফেক ভিডিও নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “সম্প্রতি আমি একটি ভিডিও দেখেছি যেখানে আমাকে গান গাইতে দেখা যাচ্ছে। যারা আমাকে পছন্দ করেন, তারা এই ভিডিওটি আমায় ফরোয়ার্ড করেছেন।”  সঙ্গে তাঁর সংযোজন “সাধারণ মানুষকে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আরও শিক্ষিত করে তুলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিপফেক নিয়ে সচেতনতা গড়ে তোলা।“ 
 

শুক্রবার নরেন্দ্র মোদী সকলকে ডিপফেক ভিডিও নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, “সম্প্রতি আমি একটি ভিডিও দেখেছি যেখানে আমাকে গান গাইতে দেখা যাচ্ছে। যারা আমাকে পছন্দ করেন, তারা এই ভিডিওটি আমায় ফরোয়ার্ড করেছেন।”  সঙ্গে তাঁর সংযোজন “সাধারণ মানুষকে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আরও শিক্ষিত করে তুলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিপফেক নিয়ে সচেতনতা গড়ে তোলা।“ 

সাধারণ মানুষকে  কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপ ফেক বিষয়ে শিক্ষিত করার জন্য সংবাদমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা, চ্যাটজিপিটি-কে ডিপফেক কনটেন্টের বিষয়ে সতর্কতা জারির পরামর্শও দিয়েছেন মোদী।


```