Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

শ্রমিকরা বেরোতেই উৎকণ্ঠার অবসান! এক্স হ্যান্ডলে পোস্ট উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

উদ্ধারকারী দল ও উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস এবং ধৈর্যকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি।

শ্রমিকরা বেরোতেই উৎকণ্ঠার অবসান! এক্স হ্যান্ডলে পোস্ট উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

শেষ আপডেট: 29 November 2023 00:30

দ্য ওয়াল ব্যুরো: ১৭ দিন পর অবশেষে উৎকণ্ঠার অবসান! উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে মঙ্গলবার রাতে নিরাপদে বেরিয়ে এলেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারে গত সপ্তাহখানেক দিন-রাত এক করে দিয়েছিলেন উদ্ধারকারী দল। মঙ্গলবার সেই শ্রমিকদের তাঁরা যখন বের করে আনলেন, তখন সবাই শারীরিকভাবে একদম ঠিকঠাক। এতদিন আটকে থাকার পর ভয় বা উদ্বেগের কোনও রেশ নেই। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্ধারকারী দল ও উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস এবং ধৈর্যকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার উত্তরকাশীর ওই টানেল থেকে ৪১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতেই এক্স হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “অবশেষে সুড়ঙ্গ থেকে বেরোতে পেরেছেন সকলে। প্রত্যেকের সুস্থতা কামনা করি। এতদিন পর তাঁরা সবাই পরিবারের কাছে ফিরতে পারবেন। এই পরিবারগুলিও যে সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আর যাঁরা তাঁদের উদ্ধার করলেন, তাঁদের এই সাহসকে কুর্নিশআপনাদের সাহসিকতার জন্যই সব শ্রমিকরা শীঘ্রই বাড়ি ফিরবেন। আজকের এই দিন মানবতা আর পরিশ্রমের মেলবন্ধনের সাক্ষী হল।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতেও একই সুর। এতদিন পর যেন স্বস্তির নিশ্বাস ফেললেন তিনিও। দেশের প্রথম নাগরিক তিনি। যাঁরা আটকেছিলেন, তাঁরাও রাষ্ট্রপতির কাছে পরিবারের মতোই। তাই উৎকণ্ঠা যে কাটল, সে কথা ওঁর এক্স হ্যান্ডলের পোস্টেই পরিষ্কার। তিনি লেখেন, “গত ১৭ দিন ধরে উদ্ধারকারী দলকে নানা ঝুঁকি, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। কিন্তু এঁরা কেউ হাল ছাড়েননিশ্রমিকদের উদ্ধার করার জন্য শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছেন সবাই। আজ আমি দারুণ খুশি। সকলকে অভিনন্দন। এই জয় আমায় আবেগপ্রবণ করে তুলেছে।”


```